সামনেই সরস্বতী পুজো, মুখের জেল্লা ফেরাতে মাখুন এই কয়েকটি উপাদানে তৈরি ফেসপ্যাক

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা কয়েকদিন পরেই রয়েছে সরস্বতী পুজো। এই দিনে শুধু বিদ্যার দেবীর আরাধনা হয় না সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসেবেও দেখা হয়। তাই এই দিনটার তাৎপর্য বাঙালির কাছে আলাদাই। অঞ্জলি দেওয়ার সঙ্গে সঙ্গে এই দিনে রং মিলিয়ে শাড়ি-পাঞ্জাবি পরে দেখা যাবে তরুণ-তরুণীদের। তবে শুধু স্কুলে নয় অনেক অফিসেও হয় বিদ্যার দেবীর পুজো। তাই এই দিনে অফিসে শাড়ি পরে আসা বাধ্যতামূলক।  এই সময়ে একটু ত্বকের জেল্লা না বাড়ালে হয় নাকি। হাতে সময়ও বেশি নেই তাই এই কয়েকটা দিনে নিন আপনার ত্বকের যত্ন। মাত্র ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই বানিয়ে ফেলুন ফেসপ্যাক। ফেরান ত্বকের হারানো জেল্লা।  

কমলালেবু ও টকদই

শীতে কমলালেবু পাওয়া যায় সস্তায়। ত্বকের জেল্লা ফেরাতে দুর্দান্ত কাজ করে ভিটামিন সি। কমলালেবুতে রয়েছে ভরপুর। ২ চামচ কমলালেবুর খোসা গুঁড়োর সঙ্গে ১ চামচ টকদই ও ১/২ চামচ মধু মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ত্বকে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে হালকা হাতে মালিশ করে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শেষে ময়েশ্চারাইজার মেখে নিন। তবে রাতের বেলায় এই প্যাক মাখবেন না তাতে ঠাণ্ডা লাগার সম্ভাবনা থাকে। 

ওটস ও নারকেলের দুধ

শীতকালে শুষ্ক ও স্পর্শকাতর ত্বকের জন্য দারুন উপকারী ওটস ও নারকেলের দুধ। ওটস এবং নারকেলের দুধের ফেসপ্যাকে এক চিমটে হলুদ গুঁড়ো মেশালে কার্যকারিতা আরও বাড়বে।  এতে ত্বকের প্রদাহ কমে  । ২ চামচ ওটসের সঙ্গে ১ চামচ নারকেলের দুধ এবং এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে  মিশ্রণটি মুখে হালকা করে মালিশ করে ১৫ মিনিট রেখে ঠাণ্ডা জলে  তারপরে ধুয়ে ফেলুন। 

মধু ও গোলাপ জল

মধু ও গোলাপ জল শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বকের জেল্লা বাড়ায়। এই দুই উপাদান ত্বকে পুষ্টি প্রদান করে। ত্বকের সমস্যা দূর করে। এক চামচ মধুর সঙ্গে এক চামচ গোলাপ জল ভালো করে মিশিয়ে   ত্বকে  লাগিয়ে মিনিট পনেরো রাখুন। তারপরে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাক ব্যবহার করুন।  এই সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই পুজোতে নিজের ত্বককে আরও ঝলমলে করে তুলুন। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে