জেনে নিন শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করার সঠিক পদ্ধতি!

Share:

নিজস্ব প্রতিনিধি : শ্রাবণ মাস হল মহাদেবের প্রিয় অত্যন্ত মাস। সারা বছরের তুলনায় এই মাসে অধিক পুণ্য লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। এই মাসে শিবের বিশেষ পুজো ও রীতি প্রচলিত রয়েছে।এই মাসে ভোলানাথের আরাধনার পাশাপাশি কিছু নিয়ম পালন করা উচিত। খাবারের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে।তেমনই পুজো অর্চনার ক্ষেত্রেও রয়েছে কিছু নিয়ম।আপনি কী জানেন এইসময় কীভাবে শিবলিঙ্গে বেলপাতা দেওয়া উচিত ? অনেকে আছেন যারা সোজাভাবে বেলপাতা দেন, আবার অনেকে উল্টোভাবে! ভুল হলেই মহাদেবের ক্রোধের মুখে পরতে পারেন!

বিশ্বাস করা হয়,শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে ভোলানাথের আশীর্বাদ পাওয়া যায়। তবে বেলপাতা দেওয়ার সময় নিয়ম ভুল হলে রুষ্ট হন মহাদেব ৷  জেন নিন শিবলিঙ্গে বেলপাতা দেওয়ার সঠিক নিয়ম কী।

নিঁখুত বেলপাতা : বেলপাতা বাছাই করার সময় খেয়াল রাখবেন এর পাতা যেন কাটা বা ছেঁড়া না হয় এবং এতে যেন কোনও প্রকার দাগ না থাকে।

সতেজ পাতা : বেলপাতা নিবেদন করার আগে যেন পাতা সতেজ থাকে। এটি শুকিয়ে যেন না যায়, সেইদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনটি পাতা : ভোলেনাথকে বেলপাতা নিবেদন করার সময় দেখবেন যেন তিনটি পাতা অবশ্যই থাকে। অন্যথায় এটি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে।

বেলপাতা দেওয়ার নিয়ম : বেলপাতা নিবেদনের আগে জল দিয়ে ধুয়ে ভাল করে পরিষ্কার করতে হবে। তারপর শিবলিঙ্গে জল নিবেদনের পর বেলপাতার মসৃণ অংশ অর্থাৎ সোজা দিকটা শিবলিঙ্গে স্পর্শ করতে হবে। মসৃণ দিক থেকে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করা হয়।

বেলপাতায় রামের নাম : শিবের পূজার সময়, আপনি শিবলিঙ্গে ৫, ১১, ২১ সংখ্যায় বেলপাতা অর্পণ করতে পারেন। বেলপাতায় রামের নাম লিখে ভগবান শিবকে নিবেদন করলে ভোলানাথ খুব খুশি হন।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর।এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?