Loading live market data...
Loading active stocks...
Connecting...

কবে পড়ছে শ্রাবণের প্রথম সোমবার, জানুন ভোলেনাথের পুজোর সঠিক সময়, নিয়মকানুন

বিশ্বাস করা হয় যে, শ্রাবণের প্রথম সোমবার যদি কোনও ভক্ত সত্যিকারের হৃদয়ে উপবাস করেন এবং ভগবান শিবের পুজো করেন, তাহলে ভোলেনাথ তাঁর সমস্ত ইচ্ছে পূরণ করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসছে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস মানেই ভোলে বাবার মাস। প্রথম সোমবার থেকেই শিব মন্দিরগুলিতে ভক্তদের ভিড় উপচে পড়বে। এমন পরিস্থিতিতে জেনে নিন, শ্রাবণ মাসের প্রথম সোমবার কবে থেকে পড়ছে, পুজোর শুভ সময় কখন? জেনে নিন পুজোর পদ্ধতি। হিন্দুশাস্ত্র অনুসারে, ২০২৫ সালের শ্রাবণ মাস ১১ জুলাই থেকে শুরু হচ্ছে। বাঙালিদের ২১ জুলাই প্রথম সোমবার। শ্রাবণে সোমবার দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন ভগবান শিবের পুজো করলে সমস্ত ইচ্ছা পূরণ হয়। এবার শ্রাবণের প্রথম সোমবার শুরু হচ্ছে ১৪ জুলাই থেকে। বিশ্বাস করা হয় যে, শ্রাবণের প্রথম সোমবার যদি কোনও ভক্ত সত্যিকারের হৃদয়ে উপবাস করেন এবং ভগবান শিবের পুজো করেন, তাহলে ভোলেনাথ তাঁর সমস্ত ইচ্ছে পূরণ করবে। এই উপবাস বিশেষ করে অবিবাহিত মেয়েদের জন্যে শুভ।

পুজোর শুভ সময়

এবার ব্রহ্ম মূহুর্ত শুরু হচ্ছে ভোর ৪:১৬ মিনিট থেকে ৫.০৪ মিনিট পর্যন্ত। অভিজিৎ মূহুর্ত থাকবে দুপুর ১২:০৫ মিনিট থেকে ১২.৫৮ মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকবে দুপুর ১২.০১ মিনিট থেকে ১.৩৯ মিনিট পর্যন্ত। প্রদোষ কাল থাকবে সন্ধ্যা ৫:৩৮ মিনিট থেকে ৭:২২ মিনিট পর্যন্ত।

উপবাস রাখার পদ্ধতি

সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। পরিষ্কার হয়ে হালকা রঙের পোশাক পরুন। সাধারণত সাদা বা হলুদ রঙ শুভ বলে মনে করা হয়। পুজোর স্থান পরিষ্কার রাখুন। সেখানে গঙ্গাজল বা গোমূত্র ছিটিয়ে দিন এবং ভগবান শিব, মাতা পার্বতী এবং গণেশের মূর্তি রাখুন।

এই পবিত্র জিনিসগুলো দিয়ে পুজো করুন

পবিত্র শ্রাবণ মাসে বেলপত্র, ধুতুরা, ভাং, পঞ্চমৃত (দুধ, দই, ঘি, মধু, চিনি), গঙ্গাজল, ফুল, ফল, মিষ্টি, প্রদীপ, ধূপকাঠি, চাল ইত্যাদি দিয়ে পুজো করার নিয়ম।

শিবলিঙ্গের অভিষেক করুন

প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে পঞ্চমৃত নিবেদন করুন। এরপর গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে বেলপত্র, ভাং, ধুতুরা ও চন্দন নিবেদন করুন।

মন্ত্র এবং আরতি

‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। আপনি মহা মৃত্যুঞ্জয় মন্ত্র, শিব চল্লিশা, বা রুদ্রাষ্টক পাঠ করুন। একটি ধূপকাঠি এবং প্রদীপ জ্বালান। এবং আরতি করুন। ভগবানকে ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করুন, এবং তারপর সকলকে প্রসাদ বিতরণ করুন।

উপবাসের সমাপ্তি

যদি আপনি জল ছাড়া উপবাস করে থাকেন, তাহলে পরের দিন সকালে সূর্যোদয়ের পর ফল বা সাত্ত্বিক খাবার খেয়ে উপবাস ভাঙুন। অভাবিদের পোশাক এবং খাবার দান করুন।

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী