সিজন চেঞ্জ-এর এই সময়ে সুস্থ থাকতে মহাষৌধ জোয়ান ও গোলমরিচ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ দুর্গাপুজো শেষ হয়েছে বেশ কয়েকদিন হল। চলছে আলোর উৎসব দীপাবলি উদযাপনের প্রস্তুতি। তবুও এখনও রোদের তেজে ছাতা ছাড়া বাইরে বের হওয়া দুষ্কর। তবে এরই মধ্যে ভোরের দিকে শিশিরে ঠান্ডা জানান দিচ্ছে শীত দরজায় কড়া নাড়ছে। সিজন চেঞ্জ-এর(Season change) এই সময়ে জ্বর সর্দি কাশি তো বটেই সেই সঙ্গে ঘরে ঘরে দেখা দিচ্ছে গ্যাস, অ্যাসিডিটি ও বদহজমের মত পেটের নানা সমস্যা। এই পরিস্থিতিতে দীপাবলিতে সুস্থ থাকতে ব্যবহার করুন জোয়ান(Jawan) ও গোলমরিচ(Black pepper)। জোয়ানে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা বিভিন্ন ধরনের মরশুমি রোগের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গোলমরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা গলা ব্যথা, বন্ধ নাকের সমস্যা নিমেষে নিরাময় করে। পাশাপাশি বদহজম, গ্যাসের সমস্যা কমাতেও এগুলো দারুণ উপকারী।

ভাইরাল সংক্রমণের চিকিৎসা: সিজন চেঞ্জ-এর এই সময়ে বিভিন্ন প্রকার ভাইরাল সংক্রমণের চিকিৎসায় জোয়ান ও গোলমরিচের কাত্থ মহাষৌধ। দুটি মশলাই ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলে জ্বর সর্দি কাশির নিরাময়ে অত্যন্ত উপকারী। মাঝারি আঁচে ২ কাপ জল গরম করে নিতে হবে। এরপর তাতে ১ টেবিল চামচ জোয়ান এবং গোলমরিচ দিয়ে ফুটিয়ে নিন। জল ফুটে অর্ধেক হয়ে গেলে নামিয়ে নিয়ে এতে সামান্য মধু এবং আধ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। প্রতিদিন ২বার করে মধু মিশিয়ে এই কাত্থ খেলে উপকার পাবেন।

অ্যাসিডিটি ও বদহজমের চিকিৎসা: জোয়ান ও গোলমরিচ অ্যাসিডিটি ও বদহজমের জন্যও অত্যন্ত উপকারী। জোয়ান গ্যাস্ট্রিক অ্যাসিড এবং পাচক এনজাইমগুলি উন্নত করতে সাহায্য করে। অন্য দিকে, গোলমরিচে থাকা পিপারিন হজমশক্তি বাড়ায়।

গ্যাস থেকে মুক্তি: প্রায়ই গ্যাসের সমস্যায় ভুগলে জোয়ান ও গোলমরিচের এই কাত্থ দারুণ উপকারী। জোয়ানে থাইমল নামক একটি যৌগ রয়েছে যা কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের সমস্যা থেকে মুক্তি দেয়। অন্য দিকে, গোলমরিচে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। গ্যাস থেকে তাৎক্ষণিক উপশম পেতে জোয়ান আর গোলমরিচ পিষে গুঁড়ো করে নিতে হবে। তারপর এতে এক চিমটে রক সল্ট মিশিয়ে শুধু কিংবা গরম জলের সঙ্গে খেলে উপকার পাবেন।

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের