শিবরাত্রির আগেই শিবের আশীর্বাদ, স্বপ্নে ৬ জিনিস দেখলে বুঝবেন তুষ্ট হয়েছেন মহাদেব

সামনেই শিবরাত্রি। তাই এই সময় স্বপ্নে মহাদেব বা বাবা শিবের দর্শন পাওয়া অত্যন্ত শুভ। জেনে নিন, শিবকে নিয়ে কী কী স্বপ্ন দেখলে ফল শুভ হবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুমের মধ্যে আমরা নানা রকমের স্বপ্ন দেখি। যেখানে নানা প্রকার জিনিস দেখতে পাই। কিন্তু সেগুলি সব সময় আমাদের বোধগম্য হয়না। স্বপ্নে দেখা অর্ধেকের বেশি জিনিসের মানেই আমরা বুঝিনা। আবার ঘুমের মধ্যে সকল স্বপ্ন দেখি, তার বেশিরভাগটাই আমাদের মনে থাকেনা। ঘুম থেকে ওঠার পরেই ভুলে যাই। খাপ ছাড়াভাবে মনে থাকে। তবে কিছু স্বপ্ন আমাদের ভয় দেখায় কিছু স্বপ্ন আমাদের আনন্দ দেয়, আবার কিছু স্বপ্নে দৈবশক্তির প্রভাব থাকে। কথিত আছে, সেইসব স্বপ্নের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। জীবনে পুণ্য অর্জন না করলে তেমন স্বপ্ন সচরাচর আসে না। সামনেই শিবরাত্রি। তাই এই সময় স্বপ্নে মহাদেব বা বাবা শিবের দর্শন পাওয়া অত্যন্ত শুভ। জেনে নিন, শিবকে নিয়ে কী কী স্বপ্ন দেখলে ফল শুভ হবে?

শিবলিঙ্গে জল ঢালা: স্বপ্নে নিজেকে শিবলিঙ্গে জল ঢালতে দেখলে বুঝবেন মহাদেবের আশীর্বাদ রয়েছে আপনার উপর। এর অর্থ আপনার পুজোয় মহাদেব তুষ্ট হয়েছেন, তাই স্বপ্নের মাধ্যমে তিনি তাঁকে আশীর্বাদ করে গেলেন। এই স্বপ্ন আয়নার জীবনে সুখ-শান্তি বয়ে আনবে।

কালো শিবলিঙ্গ: স্বপ্নে কালো শিবলিঙ্গের দেখা পাওয়াও অত্যন্ত শুভ। কালো শিবলিঙ্গ মহাদেবের প্রতীক। এই স্বপ্ন জীবনে সফলতা লাভ ও সমাজে সম্মান বৃদ্ধির ইঙ্গিত দেবে। তাই এই স্বপ্ন দেখলে বুঝবেন আপনার পেশাজীবন উন্নত হতে চলেছে।

বেলপাতা ও বেলগাছ: বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস। তাই বেলপাতা ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ। স্বপ্নে বেলপাতা বা বেলগাছের দেখা পেলে বুঝবেন আপনার জীবন থেকে অর্থকষ্ট দূর হবে।

নন্দী: নন্দী হল মহাদেবের বাহন। সে শক্তি ও পরিশ্রমের প্রতীক। বিশ্বাস করা হয়, নন্দীর কানে আপনার মনোস্কামনা পৌঁছে দিলে সে শিবের কাছে তা পৌঁছিয়ে দেয়। তাই স্বপ্নে নন্দীর দেখা পাওয়া স্বপ্নপূরণ সমান। এর মানে আপনি এত দিন ধরে যা পাওয়ার জন্য পরিশ্রম করছেন, তা পূরণ হবে।

রুদ্রাক্ষ: প্রচলিত বিশ্বাস মতে, শিবের চোখের জল থেকে রুদ্রাক্ষের উৎপত্তি। তাই মহাশিবরাত্রির আগে স্বপ্নে রুদ্রাক্ষ দেখলে সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন

শিবমন্দির: শিবরাত্রির আগে স্বপ্নে শিবমন্দির দেখলেও আপনার সৌভাগ্যের দরজা খুলতে পারে। বুঝবেন শীঘ্রই কোনও সুখবর আসছে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!