জেনে নিন, শনি অমাবস্যায় কী করা উচিৎ এবং কী করা উচিৎ নয়……

আজ শনি অমাবস্যা, ভুল করেও এই কাজগুলি করবেন না। ২৩ অগস্ট অর্থাৎ আজ শনি অমাবস্যা। সাধারণত শনি অমাবস্যা ভাদ্রপদ মাসে হয় বলে, একে ভাদ্রপদ অমাবস্যা বলা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শনি অমাবস্যা, ভুল করেও এই কাজগুলি করবেন না। ২৩ অগস্ট অর্থাৎ আজ শনি অমাবস্যা। সাধারণত শনি অমাবস্যা ভাদ্রপদ মাসে হয় বলে, একে ভাদ্রপদ অমাবস্যা বলা হয়। শনি অমাবস্যার দিনে স্নান এবং দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। এবং এই দিনে বিশেষ আচার অনুষ্ঠানও করা হয়। শনি অমাবস্যার দিনটিতে পূর্বপুরুষদের তর্পণ করাও খুব শুভ বলে মনে করা হয়। জ্যোতিষীদের মতে, শনি অমাবস্যার দিনে কিছু ভুল থেকে অবশ্যই সাবধান থাকা উচিত।

মাংস ও অ্যালকোহল ত্যাগ: শনি অমাবস্যার দিনে মাংস এবং মদ্যপান ত্যাগ করা উচিত আসলে এই দিনে এই জিনিসগুলি খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।

জুয়া না খেলা: বিশ্বাস করা হয় যে, এই দিনে জুয়া এবং বাজির মতো খেলাগুলি শনিদেবকে ক্রদ্ধ করে।

অর্থ লেনদেন: শনি অমাবস্যায় টাকা ধার দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকা উচিত। এই দিনে কাউকে টাকা ধার দেওয়া যেমন উচিত নয়, কারও কাছ থেকে টাকা ধার নেওয়াও তেমন উচিত নয়।

লোহা ও তিল দান: শনি অমাবস্যায় লোহা, তেল, কালো কাপড় এবং তিল দান করা অত্যন্ত শুভ। তবে সব না হলেও এই জিনিসগুলির যেকোনও একটি কেনা অত্যন্ত শুভ বলে মনে করে জ্যোতিষীরা।

এছাড়াও শনি অমাবস্যায় শনির সাড়েসাতি এবং ধৈয়া দোষ কাটাতে অবশ্যই বাড়িতে একটি শমী গাছ লাগান। এই দিনটি শনিদেবের উপাসনা এবং বিশেষ প্রতিকারের জন্য পরিচিত।

ধর্মীয় বিশ্বাস অনুসারে স্বামী গাছটির শনিদেবের অত্যন্ত প্রিয় স্বামী গাছের পুজো করলে শ শনিদেব সন্তুষ্ট হন এবং দুঃখ ও দারিদ্র দূর হয়। তাই শনি অমাবস্যায় শমী গাছ বাড়িতে লাগানো খুবই গুরুত্ব পূর্ণ। শাস্ত্র অনুসারে, এই উদ্ভিদ সম্পর্কিত কিছু বিশেষ প্রতিকার করা খুবই শুভ।

শনি অমাবস্যার রাতে শমী গাছের কাছে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালানো শুভ। তবে তার মধ্যে অবশ্যই ডাল এবং লবঙ্গ রাখুন। বিশ্বাস করা হয় যে, এটি শনির দোষ কাটাতে সাহায্য করে এবং সংসারে সুখ শান্তি বয়ে আনে। এদিনে সাতটি শমী পাতা নিয়ে শনির মূর্তি বা ছবিতে নিবেদন করুন। এছাড়াও ‘ওঁ শাঁ শনৈশ্চরায় নমঃ’ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এটি করলে শনি খুশি হন এবং আপনার জীবনের সমস্ত ঝামেলা দূর করেন। যদি আপনি কর্মজীবনে বাধার সম্মুখীন হন, তাহলে এই দিনে উত্তর-পূর্ব দিকে একটি শমী গাছ লাগান। গাছের গোড়ায় তামার পাত্র থেকে রোলি মিশ্রিত জল অর্পণ করুন। পারলে শনি অমাবস্যার রাতে শমী গাছের মাটিতে একটি হলুদ সুপারি এবং এক টুকরো রূপো পুঁতে দিন। বিশ্বাস করা হয় যে এটি আয়ের উৎস খুলে দেয় এবং আর্থিক অসুবিধা দূর করে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের