১৮ বছর পর শনি গ্রহে চন্দ্রগ্রহণ! অশুভ প্রভাব থেকে বাঁচতে কী করবেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ১৮ বছর পর শনি গ্রহে চন্দ্রগ্রহণ শুরু হবে। ২৪ জুলাই অর্থাৎ আগামীকাল শনি গ্রহে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে, যা ভয়াবহ প্রভাব ফেলতে চলেছে। জ্যোতিষশাস্ত্রমতে ২৪ জুলাই শনি গ্রহে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এর অর্থ হল এবার চাঁদ শনিকে আড়াল করতে চলেছে।এই কারণেই শনিতে চন্দ্রগ্রহণ হতে চলেছে। জ্যোতিষ মতে, ভারতে ১৮ বছর পর শনির চন্দ্রগ্রহণের বিরল দৃশ্য দেখা যাবে।

কখন দেখা যাবে :  তথ্য অনুযায়ী, এটি ২৪ জুলাই সকাল ১.৩০টা থেকে শুরু হবে এবং ধীরে ধীরে বাড়বে।পরবর্তী ১৫ মিনিটের মধ্যে অর্থাৎ দুপুর ১.৪৫ নাগাদ, চাঁদ সম্পূর্ণরূপে শনি গ্রহকে ঢেকে ফেলবে এবং নিজের পিছনে লুকিয়ে ফেলবে। ৪৫ মিনিট পর অর্থাৎ দুপুর ২টা ২৫ মিনিটে শনি গ্রহ চাঁদের আড়াল থেকে দেখা দিতে শুরু করবে।বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘লুনার অকুলেশন অফ স্যাটার্ন’(Lunar Occultation of Saturn)।

এককথায় চাঁদ যখন শনিকে তার আড়ালে লুকিয়ে রাখে তখন একটি চন্দ্রগ্রহণ ঘটে। এইসময় অশুভ প্রভাব পড়তে চলেছে রাশিচক্রে।

শনি চন্দ্রগ্রহণ কোথায় দেখা যাবে : শনি চন্দ্রগ্রহণের দৃশ্য শুধু ভারতেই নয়, অন্যান্য প্রতিবেশী দেশেও দেখা যাবে। তবে সব দেশে সময়ের কিছু পার্থক্য থাকবে। যেমন শ্রীলঙ্কা, মায়ানমার, চিন ও জাপানের মতো দেশেও দেখা যাবে। তবে, শনির বলয় দেখতে আপনার টেলিস্কোপের সাহায্য নিতে হতে পারে।

সমস্যা এড়াতে কী করবেন : ১) সকালে অশ্বত্থ গাছে জল নিবেদন করতে পারেন। ২)শনি সম্পর্কিত সমস্যা এড়াতে সন্ধ্যেয় অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে পরের দিন শনিকে দান করতে পারেন।৩) হনুমান জির পুজো করতে পারেন। কেননা বজরংবলীর ভক্তদের কখনও কষ্ট দেন না শনি।৪) এই দিনে কোন অসহায় দরিদ্রকে কালো ডাল, কালো ছাতা, কালো জুতো, কালো কম্বল দান করতে পারেন। এর ফলে প্রসন্ন হন শনি।

উল্লেখ্য, ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এই ব্যাপারে কোনও মতামত দেয় না ‘এই মুহূর্তে’ এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান