শনিদেবের ক্রোধ থেকে বাঁচতে এই ৩ দেবতাকে স্মরণ করুন, দূর হবে বাধা

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার হল বড়ঠাকুরের প্রিয় দিন। শনিদেবকে বলা হয় কর্মফলের দেবতা। ন্যায়ের দেবতাও বলা হয় তাঁকে। শনিদেব যেমন মানুষকে নীচে ফেলে দেন, তেমনই উপরেও টেনে তোলেন। তাই যাতে শনির আশীর্বাদে উপরে ওঠা যায়, সেই চেষ্টাই সমস্ত ভক্তের করা উচিত। আর যদি কোন ব্যক্তির উপর শনির বাঁকা দৃষ্টি পড়ে তবে তাঁর জীবন ছারখার হয়ে যায়। ন্যায়ের এই দেবতাকে যেমন পাওয়া খুব কঠিন, তেমনই ধরে রাখাও মুশকিল। কেননা শনিদেব ব্যক্তিকে তাঁর কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকে। একটু উনিশ থেকে বিশ হলেই কিন্তু মহাবিপদ। তবে আপনি কি জানেন যদি শনিদেবের সঙ্গে এই তিন দেবতার পুজো করেন তাহলে শনিদেব খুব দ্রুত প্রসন্ন হন। জেনে নিন তবে কীভাবে শনিদেবের ক্রোধ থেকে রেহাই পাবেন।

ভগবান শ্রীকৃষ্ণ : বিশ্বাস রয়েছে শনিদেব নিজে শ্রীকৃষ্ণের ভক্ত। আপনি যদি শ্রীকৃষ্ণের আরাধনা করেন তবে শনির দৃষ্টি থেকে শুভ ফল পাবেন। মনে করা হয়, শনিদেব ভগবান কৃষ্ণকে খুশি করার জন্য মথুরার কোসিকালানে কোকিলাবনে কঠোর তপস্যা করেছিলেন। যেখানে তাঁর তপস্যায় খুশি হয়ে শ্রীকৃষ্ণ কোকিল রূপে তাঁর কাছে আবির্ভূত হয়েছিলেন। মথুরার এই স্থানটি কোকিলাবন শনিধাম নামে পরিচিত। মনে করা হয়, কৃষ্ণভক্তদের কোনও ভুলেই শাস্তি দান করেন না শনিদেব।

ভোলানাথ : মনে করা হয়, শনিদেব হলেন শিবের বড় ভক্ত। তিনি শিবের বর লাভের জন্যও কঠোর তপস্যা করেছিলেন। শনিদেবের বাবা সূর্যদেব তাঁর মা ছায়াকে অপমান করেছিলেন। যাঁর ফলে শনিদেব ক্ষোভে, দুঃখে কঠোর তপস্যা শুরু করেছিলেন। তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব শনিদেবকে বর হিসেবে সমস্ত গ্রহের বিচারক পদ দেন। মানুষ তো বটেই দেবতারাও শনির বিচারের আওতায় পড়ে। বিশ্বাস রয়েছে, ভোলানাথের কৃপা যার উপরে পড়ে শনিদেবের দৃষ্টি সেই ব্যক্তির উপর পড়ে না।

বজরঙ্গবলী : কথিত আছে, একসময় শনিদেব নিজের ক্ষমতা নিয়ে অহংকারী হয়ে পড়েছিলেন। সেই সময় বজরঙ্গবলীই তাঁর অহংকে ভেঙে দিয়েছিলেন। বজরংবলীর হাত থেকে রেহাই পেতে প্রতিজ্ঞা করে বসেন শনিদেব, যে তিনি তাঁর ভক্তদের উপর কক্ষনো কষ্ট দেবেন না।

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা