শনি-শুক্রের প্রতিযুতি, দশমীর পর ভাগ্য খুলছে তিন রাশির

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে নায়ের দেবতা বলা হয়। শনিকে গ্রহগোষ্ঠীর মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যা একজন ব্যক্তির ভাল মন্দ কাজের উপযুক্ত ফলাফল প্রদান করে। বর্তমানে শনিদেব মীন রাশিতে প্রতিগামী অবস্থায় রয়েছেন। ২০২৭ সাল পর্যন্ত তিনি এখানেই অবস্থান করবেন। বিজয় দশমীর পরে শনিদেব নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১১ অক্টোবর শনি ও শুক্র একে অপরের সঙ্গে ১৮০ ডিগ্রি কৌণিক স্থানে অবস্থান করবেন। এর ফলে প্রতিযুতি যোগ নির্মিত হবে। এর সরাসরি প্রভাব পড়বে বারোটি রাশির ওপর। কারা লাভবান হবেন দেখে নিন।

মেষ রাশি 

মেষ রাশির জাতকদের জন্য এই যোগ আর্থিক দিক থেকে অত্যন্ত ভাল হতে চলেছে। বহুদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাবেন। নতুন দায়িত্ব পাবেন। সমাজে মান-সম্মান বৃদ্ধি, পদোন্নতির সুযোগ। ব্যবসায়ীদের জন্য শুভ সময়। পরিবারে সুখ-শান্তির পরিবেশ তৈরি হবে।

বৃষ রাশি
দশমীর পর থেকে বৃষ রাশির জাতকদের জন্য শুরু হবে ভাল সময়। এই সময় তাঁদের জন্য সৌভাগ্য আসার সময়। আত্মবিশ্বাস বাড়বে ও জীবনে দীর্ঘ সময় ধরে চলা সমস্যার সমাধান হবে। শিক্ষার্থীদের জীবনে সাফল্য আসবে। বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে লাভবান হবেন। সম্পর্কে মিষ্টতা আসবে, দাম্পত্য জীবন সুখের হবে।

মীন রাশি
শুক্র ও শনির প্রতিযুতিতে মীন রাশির জাতক জাতিকাদের জন্য সুসময় আসতে চলেছে। এই সময় তাঁরা বিশেষভাবে লাভবান হবেন। এই সময় শনি আপনার রাশিতে বক্রী হবে। ফলে মীন রাশির জাতক জাতিকাদের আত্মবল ও ধৈর্য বৃদ্ধি হবে। আটকে থাকা কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে। চাকরি ও ব্যবসাক্ষেত্রে প্রভূত উন্নতি। বিদেশের সঙ্গে যুক্ত কাজ বা সফর থেকে লাভের সম্ভাবনা রয়েছে। সঙ্গ দেবেন জীবনসঙ্গী। সমাজে মান সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের