১৮ না ১৯ অক্টোবর, দুর্গা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন?

১৮ না ১৯ অক্টোবর, দুর্গাপুজোর মহা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার সময় কখন? হ্যাঁ, এ বছর মহা অষ্টমীর তারিখ নিয়ে বেশ বিভ্রান্তি তৈরি হয়েছে সকলের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৮ না ১৯ অক্টোবর, দুর্গাপুজোর মহা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার সময় কখন? হ্যাঁ, এ বছর মহা অষ্টমীর তারিখ নিয়ে বেশ বিভ্রান্তি তৈরি হয়েছে সকলের মধ্যে। কেউ বলছেন ১৮ অক্টোবর অষ্টমী, আবার কেউ বলছেন ১৯ অক্টোবর। তবে হিন্দু পঞ্জিকা কী বলছে? সাধারণত শারদীয়ার নবরাত্রির অষ্টমী তিথিতে কুমারী পুজোর নিয়ম রয়েছে। পাশাপাশি এ দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে উপবাস থেকে দুর্গার অঞ্জলি দেওয়ার রীতি রয়েছে। কিন্তু এ বছর ঠিক কবে পড়ছে দুর্গা অষ্টমী? আর পুজো দেওয়ার শুভ সময় কখন?

হিন্দু পঞ্জিকা অনুসারে, এ বছরের অষ্টমী তিথি ১৮ অক্টোবর সকাল ৮ টা ২৭ মিনিট থেকে ১৯ অক্টোবর সকাল ১০ টা ৫১ মিনিট পর্যন্ত থাকবে। উদয় তিথি অনুসারে, মহা অষ্টমীর কুমারী পুজোর সময় ১৯ অক্টোবর, সোমবার। এ দিনে দেবী দুর্গার একটি রূপ মহাগৌরীর পুজো করার যেমন রীতি রয়েছে তেমনি সন্ধি পুজোরও নিয়ম রয়েছে। তবে জ্যোতিষীরা কুমারী পুজোর জন্যে তিনটি সময় বেঁধে দিয়েছেন। সেগুলি হল, ব্রহ্ম মুহুর্ত- ভোর ৪টে ৫২ মিনিট থেকে ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত। অমৃত কাল-সকাল ৭টা ২৮ মিনিট থেকে ৯টা ১৬ মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহুর্ত- সকাল ১১টা ৪৯ মিনিট থেকে ১২টা ৩৪ মিনিট পর্যন্ত। 

কুমারী পুজোর পদ্ধতি

মহা অষ্টমীর আগের দিন বাড়ি বাড়ি গিয়ে কুমারী মেয়েদের আমন্ত্রণ জানাতে হবে। পুজোর জন্যে ২ থেকে ১০ বয়সী মেয়েদের আমন্ত্রণ জানানো হয়। তারপর, অষ্টমীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে গঙ্গার জল ছিটিয়ে ঘর শুদ্ধ করতে হবে। মেয়েরা পুজোর স্থানে পৌঁছন মাত্র তাঁদের স্বাগত জানাতে হবে। একটি থালায় তাঁদের পা ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিতে হবে। এরপর তাঁদের একটি আসনে বসাতে হবে। বটুক ভৈরবের প্রতীক হিসেবে মেয়েদের সঙ্গে একটি শিশু ছেলেকেও রাখতে পারেন। এরপর মেয়েদের কপালে সিঁদুর বা কুমকুমের তিলক পরিয়ে দিতে হবে। তাঁদের পায়ে ফুল অর্পণ করতে হবে এবং দেবী দুর্গাকে স্মরণ করে সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে হবে। তারপর, মেয়েদের লুচি, হালুয়া, ছোলা এবং অন্যান্য নিরামিষ খাবার পরিবেশন করতে হবে। খাবারের পর তাদের মিষ্টি বা ফলও দিতে পারেন। সবশেষে, আপনার সামর্থ্য অনুযায়ী মেয়েদের ভিক্ষা, ফল, উপহার বা চুনরি দান করতে হবে। তাদের চরণে প্রণাম করে আশীর্বাদ চাইতে হবে। 

থিমের চমকে উৎসবের রং! অভিনব মণ্ডপসজ্জায় সেজে উঠছে আগরতলা

টাকা থাকছে না? ৩টি চিনা মুদ্রা বদলে দিতে পারে ভাগ্য, কোথায় রাখবেন জানুন

পছন্দের মানুষকে ভালবাসার কথা বলতে পারছেন না, চতুর্থীতে জানিয়ে ফেলুন, খালি হাতে ফিরবেন না

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার