থিমের চমকে উৎসবের রং! অভিনব মণ্ডপসজ্জায় সেজে উঠছে আগরতলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শারদোৎসবের দিনক্ষণ এগিয়ে আসতেই ত্রিপুরার রাজধানী আগরতলা জুড়ে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। প্রতি বছরের মতো এবারও শহরের বিগ বাজেট পুজো কমিটিগুলো দর্শনার্থীদের চমকে দিতে বেছে নিয়েছে নান্দনিক ও বৈচিত্র্যময় সব থিম। কাল্পনিক রাজপ্রাসাদ থেকে শুরু করে সামাজিক ও পরিবেশ সচেতনতামূলক বার্তা হরেক রকম অভিনব ভাবনায় সেজে উঠছে মণ্ডপগুলো। ইতিমধ্যেই আলোকসজ্জা আর প্রতিমা গড়ার কাজে ব্যস্ত শিল্পীদের তুলির টানে শহরজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের চেনা আমেজ।

কুঞ্জবন স্পোর্টিং ক্লাব

এই ক্লাবের এবারের ভাবনা ‘কাঁচের মায়াজাল’। সাধারণত ফেলে দেওয়া কাচের সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে এই মণ্ডপ। শিল্পী তাপস পালের ভাবনায় প্রায় ২০ থেকে ২৫ হাজার কাচের বোতল ও ফেলে দেওয়া ওষুধের শিশি দিয়ে বানানো হয়েছে মণ্ডপ।

শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থা

ভেলোরের শ্রীপুরম লক্ষ্মীনারায়ন মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। মূলত বাস, কাঠ দিয়ে 

সাজানো এই মণ্ডপের স্রষ্টা নবদ্বীপের শিল্পী সঞ্জীব দেবনাথ।

ভারত রত্ন সংঘ

এবারের থিম ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা মন্দির। বিশেষ আকর্ষণ আলোকসজ্জা।

রামনগরের সংহতি ক্লাব 

নবদ্বীপের শিল্পীদের হাতে তৈরি হচ্ছে প্রতিমা। দেশের ৬টি রাজ্যের পাশাপাশি শ্রীলঙ্কা থেকেও আসবেন শিল্পীরা। 

মুক্তি সংঘ  

সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই পুজো এবার ৭৮তম বর্ষে পড়ছে। এবারের ভাবনা ‘সবুজায়ন’। প্রায় সাড়ে তিন হাজার গাছ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে এই মণ্ডপ।

পাশাপাশি এবার দুবাই শহরের রেপ্লিকা নিয়ে হাজির রামঠাকুর সংঘ। নেতাজি প্লে ফোরামের এবারের থিম ‘একটুকরো রাজস্থান’।

নবমীতে দেবীর ভোগে পান্তা ভাত! শতাব্দী ধরে একই রীতি, কোথায় হয় এমন পুজো?

৪০০ বছরের পুরনো ভট্টাচার্য বাড়িতে সন্ধি পুজোয় মাকে নিবেদন করা হয় ‘অক্ষত্র’

টাকা থাকছে না? ৩টি চিনা মুদ্রা বদলে দিতে পারে ভাগ্য, কোথায় রাখবেন জানুন

১৮ না ১৯ অক্টোবর, দুর্গা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন?

পছন্দের মানুষকে ভালবাসার কথা বলতে পারছেন না, চতুর্থীতে জানিয়ে ফেলুন, খালি হাতে ফিরবেন না

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার