ঝটপট জেল্লা নাকি দীর্ঘস্থায়ী যত্ন? মাস্ক বাছাই করার আগে যা জানা প্রয়োজন

Share:

নিজস্ব প্রতিনিধি: সুন্দর ও সুস্থ ত্বক পেতে শুধু দামি প্রসাধনী নয়, দরকার সঠিক যত্নের ধারণা। আজকাল স্কিনকেয়ার রুটিনে মাস্ক ব্যবহার যেন এক ট্রেন্ডে পরিণত হয়েছে। কিন্তু শিট মাস্ক নাকি ধুয়ে ফেলা মাস্ক? কোনটি আপনার ত্বকের জন্য সত্যিই বেশি উপকারী? এই প্রশ্নের উত্তর জানা থাকলেই ত্বকের যত্ন হবে আরও কার্যকর।

ত্বকের যত্ন এখন আর বিলাসিতা নয়, দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে বাজারে অসংখ্য পণ্যের ভিড়ে কোনটি প্রয়োজনীয় আর কোনটি অতিরিক্ত, তা বুঝে নেওয়া জরুরি। বিশেষ করে ফেস মাস্কের ক্ষেত্রে সঠিক নির্বাচন ত্বকের সুস্থতা নির্ধারণ করে। সাধারণত ত্বকের যত্নে দুই ধরনের মাস্ক বেশি ব্যবহৃত হয়- শিট মাস্ক এবং ধুয়ে ফেলা মাস্ক। শিট মাস্ক এক ধরনের পাতলা কাপড়, যা সেরাম সমৃদ্ধ উপাদানে ভিজানো থাকে। এটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়, যাতে উপাদানগুলো ত্বকের গভীরে প্রবেশ করতে পারে। এই মাস্ক ত্বককে দ্রুত আর্দ্র, সতেজ ও উজ্জ্বল করে তোলে। বিশেষ করে শুষ্ক বা মিশ্র ত্বকের জন্য এটি বেশ কার্যকর।

আরও পড়ুন: গরমে একটু কাজ করলেই হাঁপিয়ে উঠছেন? এক ক্লিকে জানুন শরীর সুস্থ রাখার উপায়

অন্যদিকে, ধুয়ে ফেলা মাস্ক সাধারণত ক্রিমি বা মাটির মতো উপাদানে তৈরি হয়। এটি মুখে লাগিয়ে নির্দিষ্ট সময় পর পানি দিয়ে পরিষ্কার করতে হয়। এই মাস্ক ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে, অতিরিক্ত তেল কমায় এবং রোমকূপ পরিষ্কার রাখতে সাহায্য করে। ব্রণপ্রবণ বা তৈলাক্ত ত্বকের জন্য এটি বেশি উপযোগী।

রূপ বিশেষজ্ঞের মতে, ত্বকের ধরন ও সমস্যার ওপর নির্ভর করেই মাস্ক নির্বাচন করা উচিত। ক্লান্ত বা নিস্তেজ ত্বকে দ্রুত উজ্জ্বলতা আনতে শিট মাস্ক ভালো কাজ করে। আর ত্বক পরিষ্কার বা ব্রণ কমানোর জন্য ধুয়ে ফেলা মাস্ক বেশি কার্যকর। তবে যেকোনো মাস্ক ব্যবহারের ক্ষেত্রেই সতর্কতা জরুরি। শিট মাস্ক বেশি সময় মুখে রাখলে তা উল্টো ত্বকের আর্দ্রতা শুষে নিতে পারে। আবার ধুয়ে ফেলা মাস্ক অতিরিক্ত ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা