এই গরমেও ফ্যান এসি ছাড়াই শরীর থাকবে কুল কুল, সমাধান লুকিয়ে গুপ্ত প্রাণায়ামে

Share:

নিজস্ব প্রতিনিধি  : মরু শহরের মত অনুভূতি পেতে চাইলে আর মরু শহর যাবার প্রয়োজন পড়ে না। মরু শহর এখন ঘরে বাইরে। ঘরেও টিকে থাকা দায় হয়ে গেছে সকলের। এই প্রখর রোদ্রে বাইরে বেরোলেই অক্কা পেতে হবে। বাইরে কোনরকম বেরিয়ে যদি ঘরে ঢুকেই যেই মহুর্তে এসি বা ফ্যান চালাবেন অমনি ইলেকট্রিসিটি নেই। এতো মহাবিপদ বলে ফাঁপরে পড়বেন। এর থেকে ভাল যদি আপনি ফ্যান এসি ছাড়াই নিজেকে ঠান্ডা রাখতে পারেন। এবার নিশ্চয় ভাবছেন ফ্যান, এসি ছাডা় কি নিজেকে ঠান্ডা রাখা যায় নাকি?  হ্যাঁ যায়। একটু পেছনে ঘুরে তাকান অতীতের দিকে। যুগ যুগ ধরে চলে আসছে শীতলী প্রাণায়াম। যোগ প্রশিক্ষকেরা বলছেন এই গরমে মুক্তি দেবে শীতলী প্রাণায়াম। দেহ রাখবে শীতল, কুল কুল।

 শীতলী প্রাণায়াম কি :  ‘ শীতলী ‘ শব্দের অর্থ শীতল, এবং এই প্রাণায়মঠিক যে এটি পুরো শরীরকে ঠান্ডা করে। শীতলী প্রাণায়াম করার সময় , বাতাস মুখ দিয়ে শ্বাস নেওয়া হয় এবং নাকের মাধ্যমে শ্বাস ফেলা হয়। এই ক্রিয়াটি পুরো শরীরকে শীতল করে এবং আপনার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে শিথিল করে।

কিভাবে করবেন : ১) প্রথমে হাঁটু মুড়ে পদ্মাসনে বসুন। ২)মনকে শান্ত রাখুন। ৩) মন শান্ত রাখার জন্য ১০ থেকে ১ অবধি মনোযোগ সহকারে গুনতে থাকুন। ৪) পাঁচ-ছ’বার স্বাভাবিক শ্বাস নিয়ে এই প্রাণায়াম শুরু করুন। ৫) এমনভাবে বাতাস শ্বাস নিন যাতে বাতাস আপনার জিহ্বায় চলে যায়। আপনার ফুসফুসে যতটা সম্ভব বাতাস শ্বাস নিন। ৬) এবার শ্বাস টানতে শুরু করুন। একসঙ্গে মুখ ও নাক উভয় দিয়েই চলবে শ্বাসগ্রহণ। এ বার শ্বাস ছাড়তে হবে নাক ও মুখ দিয়ে। পাঁচ থেকে দশ বার পর্যন্ত করতে পারেন।

উপকারিতা : দেহের তাপমাত্রা অত্যধিক হারে বেড়ে গেলে তা আবার স্বাভাবিক জায়গায় ফিরে আসে। পেটের গোলমাল, অ্যাসিডিটি, হজমের সমস্যা দূর করে। শরীরের পাশপাশি মানসিক স্বাস্থ্য উন্নত হয়। মেজাজ থাকে ঠান্ডা।

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটকক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

প্রবেশ পথেই প্রকৃতির ছোঁয়া! ছোট পোর্টিকো সাজানোর সহজ ৬ টিপস

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

চোখ দেখেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি? চিনে নিন এই ৩ লক্ষণ

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী