এক রাতের মধ্যেই ভূতের দল তৈরি করেছিল এই মন্দির

Share:

নিজস্ব প্রতিনিধি :  মানুষের হাতে তৈরি করা বহু ঐতিহ্যের টানে একবার চাক্ষুষ দর্শন করার জন্য মন টানে। যেমন তাজমহল থেকে শুরু করে বহু ঐতিহ্যবাহী স্থান। কিন্তু আপনি যদি শোনেন মানুষ নয়! বরং ভূতের দল মিলে বানিয়েছিল মন্দির। তা হলে আপনার মন নিশ্চয় দেখার জন্য ছটফট করবে। অনেকে ভাবেন এটাও কি সম্ভব নাকি! এক রাতের মধ্যে কীভাবে তৈরি হতে পারে বিশাল মন্দির! আবার অনেকে ভাবেন দেবতার কৃপা। এই রহস্য জানতে হলে একবার স্বচক্ষে দেখে আসতে হবে এই মন্দির। জেনে নিন কোথায় আছে এই মন্দির।

এই মন্দিরটি আজও মধ্যপ্রদেশের এক বিস্ময়কর ঘটনা। মধ্যপ্রদেশের এই অদ্ভুত মন্দিরের আকর্ষণ কোনও অংশে কম নয়। কাকনমঠ নামে পরিচিত এই মন্দিরের আরেক নাম ‘ভূতের মন্দির’। মধ্যপ্রদেশের মোরেনা জেলার সিহোনিয়া শহরে অবস্থিত। এই শহর থেকে মন্দিরটি প্রায় দুই কিলোমিটার দূর থেকেই দেখতে পাওয়া যায়।

বর্তমানে এই মন্দিরটি কিছুটা ভগ্নদশায় পরিণত হয়েছে।এই মন্দিরের অনেক মূর্তিই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এই জরাজীর্ণ মূর্তির ধ্বংসাবশেষ গোয়ালিয়রের একটি জাদুঘরে সংগ্রহ করা হয়েছে। প্রাচীন এই মন্দিরের আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব। এই মন্দিরে প্রবেশ করতে হলে কয়েক ধাপ উপরে উঠতে হবে। তবেই দেখা মিলবে শিবলিঙ্গের। লৌকিক বিশ্বাস আছে যে, এই মন্দিরটি এক রাতের মধ্যেই একদল ভূত নাকি তৈরি করেছিল। তখন থেকেই ভূতের মন্দির নামে পরিচিত। অনেকে ভয় করে আবার অনেকে ভক্তি করে। তবে এই মন্দিরটি পর্যটকেদের কাছে আজও আকর্ষণীয়।

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!