জেনে নিন নিয়মিত লুচি খেলে কী হয় ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  ফুলকো ফুলকো লুচির সঙ্গে আলুর দম কার না প্রিয়! লুচির দমের সঙ্গে আলুর দম না হলেও ছোলার ডাল বা মাংসের পদ থাকেই।আপনিও কী লোভ সামলাতে না পেরে নিয়মিত লুচি খাচ্ছেন ? জানেন কী নিয়মিত লুচি খেলে কোন সমস্যা পিছু নিতে পারে? নিয়মিত লুচি খেতে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।জেনে নিন রোজ লুচি খেলে কী হয় ?

সুগার বাড়বে : লুচি হল একটি হাই ক্যালোরি ফুড।বিশেষ করে ডায়াবিটিক রোগীদের এমনিতে হাই ক্যালোরি খাবার খেতে বারণ করা হয়। কেননা এই খাবার খেলেই সুগার লেভেল এক বেড়ে যেতে পারে।তবে এর পরিবর্তে আটার তৈরি করা রুটি খেতেই পারেন।

পেটের সমস্যা :  আপনি যদি গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তবে লুচি এড়িয়ে চলুন। কেননা লুচি হল তৈলাক্ত খাবার।অধিক তেল সমৃদ্ধ খাবার হজম করা খুব কঠিন।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা :  অনেকে আছেন যাঁদের রোজ সকালে পেট পরিস্কার হয় না। তাঁদের জন্য লুচি এড়িয়ে চলাই ভাল। না হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা পিছু নেবে। কেননা লুচি তৈরির মূল উপাদান হল ময়দা।এতে গমের ফাইবার অংশ থাকে না। ফলে লুচি খেলে অন্ত্রে মলের গতিবিধি কমে।

হার্টের সমস্যা  : লুচি হল তেল সমৃদ্ধ খাবার। ফলেএই খাবার খেলে রক্তে কোলেস্টেরল লেভেল বেড়ে যেতে পারে। এই উপাদান গিয়ে জমা হতে পারে হৃৎপিণ্ডের রক্তনালীতে। এরপর সেই নির্দিষ্ট অংশে রক্তপ্রবাহে ব্যাঘাত ঘটতে পারে। তাই আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন।

ওজন বৃদ্ধি : নিয়মিত লুচি খেলে ওজন বেড়ে যায়। শুধু তাই নয় পেটে মেদ জমে। তাই লুচি খাওয়া কম করুন।

উল্লেখ্য, লুচি একটা দুটো খেতেই পারেন। তবে রোজ নয় মাঝেমধ্যে।আপনার ডায়েটে লুচি রাখবেন কিনা এই নিয়ে পুষ্টিবিদের পরামর্শ নিন।

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?