জানেন কী দীপান্বিতা অমাবস্যায় দেবী লক্ষ্মীর কোন রূপের পুজো করা হয়? জানুন শুভ সময়

Share:

নিজস্ব প্রতিনিধি : অমাবস্যার তিথি অনুযায়ী দীপান্বিতা লক্ষ্মী পুজোর সময় ঠিক হয়। এই বছর অমাবস্যা শুরু হবে ৩১ অক্টোবর যা ছাড়বে ১ নম্ভেবর। দীপান্বিতা শব্দের অর্থ দীপের আলো। আলোর রোশানায়ে সেজে ওঠে ওঠার দিনে বাঙালির ঘরে ঘরে দীপান্বিতা লক্ষ্মীর পুজো হয়। অবাঙালিদের মধ্যেও এই পুজো হয়ে থাকে। বাংলার পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের জেলাগুলিতে এই দীপান্বিতা লক্ষ্মীপুজো বহুল প্রচলিত। এই দিন মা কালীর আরাধনা করার পাশাপাশি মা লক্ষ্মীর আরাধনাও করা হয়।

দেবী লক্ষ্মী হলেন জাগতিক ও আত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী।তিনিই আবার স্বর্গধামে বিষ্ণুপ্রিয়া স্বর্গলক্ষ্মী, গৃহস্তের গৃহে গৃহলক্ষ্মী এবং রাজগৃহে রাজলক্ষ্মী। তবে লক্ষ্মীকে পাওয়া সহজ নয়। তেমনই দেবীকে ধরে রাখা মুশকিল। কেননা গৃহে অশান্তি বা সম্পদ অর্জনের ক্ষেত্রে অসততার পথ অবলম্বন করলে দেবী লক্ষ্মী সেই গৃহে ত্যাগ করে। ফলে সংসারে নেমে আসে ঘোর অনাচার। বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিপালক ভগবান নারায়ণের সহধর্মিনী হল দেবী লক্ষ্মী। শাস্ত্রে দেবীর আট অবতারকে ‘অষ্টলক্ষ্মী’ বলা হয়। এই আট অবতারে পুজিতা হন দেবী লক্ষ্মী। এরা হলেন আদিলক্ষ্মী, ধনলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, গজলক্ষ্মী, সন্তানলক্ষ্মী, বীরলক্ষ্মী, বিদ্যালক্ষ্মী ও বিজয়লক্ষ্মী।দেবী লক্ষ্মীর এই আট অবতার তাঁরই বিভিন্ন শক্তির প্রতীক।

আরও পড়ুন : লক্ষ্মীর আট অবতারের কথা জানেন ?

দেবীলক্ষ্মীর আট রূপ এবং সেই আটটি রূপ আট প্রকার সম্পদের সঙ্গে সম্পর্কিত। জ্যোতিষশাস্ত্র মতে, আদিলক্ষ্মী বা মহালক্ষ্মীর বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্ক রয়েছে। দীপান্বিতা অমাবস্যায় দেবী মহালক্ষ্মীর পুজো করা হয় বৃহস্পতির অশুভ প্রতিকার থেকে রক্ষা পাওয়ার জন্য। মহালক্ষ্মী বা আদিলক্ষ্মী হলেন দেবীলক্ষ্মীর প্রাচীন রূপ। তিনি হলেন ঋষি ভৃগুর কন্যা। মহালক্ষ্মীর চারটি হাত। দেবীর এক হাতে থাকে পদ্ম, এক হাতে সাদা পতাকা, অন্য দুই হাতে থাকে অভয় মুদ্রা এবং বারদা মুদ্রা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে : অমাবস্যা শুরু হচ্ছে, বাংলা– ১৪ কার্তিক, বৃহস্পতিবার ও ইংরেজি– ৩১ অক্টোবর, বৃহস্পতিবার। সময়– দুপুর ৩টে ৫৪ মিনিট।

অমাবস্যা শেষ হচ্ছে বাংলা– ১৫ কার্তিক, শুক্রবার ও ইংরেজি– ১ নভেম্বর, শুক্রবার। সময়– সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে।

গুপ্তপ্রেশ পঞ্জিকা অনুসারে : অমাবস্যা শুরু হচ্ছে, বাংলা– ১৪ কার্তিক, বৃহস্পতিবার ও ইংরেজি– ৩১ অক্টোবর, বৃহস্পতিবার।সময়– দুপুর ৩টে ৭ মিনিট ৪৩ সেকেন্ড। অলক্ষ্মী বিদায় এবং শ্রীশ্রী মহালক্ষ্মী পুজো।

অমাবস্যা শেষ হচ্ছে বাংলা– ১৫ কার্তিক, শুক্রবার।ইংরেজি– ১ নভেম্বর, শুক্রবার। সময়– সন্ধ্যা ৫টা ৮ মিনিট ৭ সেকেন্ডে।

আরও পড়ুন : দেবী লক্ষ্মীর বাহন পেঁচা হল কেন জানেন কী ?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার