অ্যালার্ম বেজে যায়, ঘুম ভাঙে না? তিন উপায়ে হবে সমস্যার সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্দিষ্ট সময় অফিস ঢুকতে না পারা বহু মানুষেরই সমস্যা। সবাই-ই চায় অফিসে গিয়ে বসের বকুনি না খেতে। ফলে রাতে শোয়ার সময় অ্যালার্ম দিয়ে রাখেন যাতে সকালে চটপট ঘুম ভাঙে। কিন্তু তা তো হয় না। সকালবেলা নিদ্রা দেবী যেন চোখ ছেড়ে যেতেই চান না। দেখা যায় অফিসে যখন ঢুকছেন তখন অনেকেরই অর্ধেক কাজ হয়ে গিয়েছে। আর আপনার ভাগ্য জুটছে বসের বকুনি। সকালে ঘুম থেকে ওঠা কঠিন নিঃসন্দেহে, কিন্তু অসম্ভব নয়। শুধু তিনটে জিনিস যদি মানতে পারেন তাহলে আপনাকে আর সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্মের ওপর ভরসা করতে হবে না।

রাত্রে যখন ঘুমোবেন তখন মোবাইল, ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসপত্র সমস্ত কিছু দূরে রেখে দিন। নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করুন। রাতের খাওয়া হয়ে যাওয়ার পর চেষ্টা করুন মোবাইল আর না ঘাঁটতে। রাতে যদি ঠিকঠাক ঘুম হয় সকালে আপনা আপনি ঘুম ভাঙবে। কিছুদিন এই অভ্যাস করতে পারলে আর দেখবেন সকালে ঘুম থেকে উঠতে কোনও অ্যালার্মের প্রয়োজন হচ্ছে না।

রাত্রিবেলা খাওয়ার সময় খুব বেশি ভারী খাবার খাবেন না। হালকা খাবার অভ্যাস করুন। বেশি তেল ঝাল মশলাদার খাবার খেলে বদহজম হওয়ার সম্ভবনা থাকে। এর ফলে ঘুমেও ব্যাঘাত ঘটে। তবে অবশ্যই হালকা হলেও কিছু খাবার খাবেন। অনেকেই আছেন যারা রাত্রে না খেয়ে ঘুমিয়ে পড়েন। সেই অভ্যাস একেবারেই ভাল নয়। এতেও কিন্তু খিদে পায়। তার ফলে ঘুম আসতে দেরি হয়। রাতে যদি ঠিকঠাক ঘুম না হয় তাহলে সকালে উঠতে দেরি হবে।

অনেক সময় কোনও কাজের তাড়া থাকলে আপনা আপনি ঘুম ভেঙে যায়। এটি সকালে ওঠার একটি কারণ। তাই সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে ফেলা অভ্যাস করুন। সকাল সকাল যে কোনও দায়িত্ব পালন করতে হলে আপনার তাড়া থাকবেই। তার ফলে ঘুমও ভাঙবে। প্রথমদিকে জোর করেই না হয় উঠলেন। ধীরে ধীরে দেখবেন সবকিছু অভ্যাস হয়ে গেছে। তখন আর ঘুম ভাঙতে অসুবিধা হবে না।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের