রাতে ফোন চার্জে দিয়ে ঘুমোনোর অভ্যাস? অজান্তেই ধ্বংস করছেন আপনার প্রিয় ফোনের ব্যাটারি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতে ফোন চার্জে লাগিয়ে নিশ্চিন্তে ঘুম, সকালবেলা ১০০% চার্জ দেখে স্বস্তি! কিন্তু জানেন কি, এই ‘পারফেক্ট চার্জ’-এর অভ্যাসটাই নীরবে আপনার স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমিয়ে দিচ্ছে? আমাদের অনেকেরই অভ্যাস রাতে ঘুমানোর আগে ফোন চার্জে বসিয়ে রাখা এবং সকালে উঠে পুরো ১০০% চার্জ পাওয়া। দিনের মধ্যে আবার চার্জ কমে গেলে অফিস বা বাড়িতে গিয়ে ফের ফুল চার্জ করা। বিষয়টি সাধারণ মনে হলেও বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসই ধীরে ধীরে ব্যাটারির ক্ষতি করছে। জানা গিয়েছে, নিয়মিত ১০০% চার্জ করলে ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে কয়েক বছরের মধ্যেই ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়, চার্জ দ্রুত ফুরোয় এবং ফোন অতিরিক্ত গরম হতে শুরু করে।

আরও পড়ুন: অ্যাপল আনছে নতুন ‘এয়ারপডস ম্যাক্স ২’, কী কী ফিচারস পাবেন এতে? জানুন বিস্তারিত

একটি পূর্ণ চার্জ সাইকেল বলতে বোঝায়, ব্যাটারির ১০০% চার্জ ব্যবহার করে আবার তা পূর্ণ চার্জ করা। তবে আংশিক ব্যবহার করলেও ধীরে ধীরে একটি পূর্ণ সাইকেল সম্পন্ন হয়। লিথিয়াম-আয়ন ব্যাটারির সাধারণ আয়ু ৩০০ থেকে ৫০০ চার্জ সাইকেল পর্যন্ত ভালো থাকে। এরপর ধীরে ধীরে তার ক্ষমতা কমতে শুরু করে। একটি পূর্ণ চার্জ সাইকেল বলতে বোঝায়, ব্যাটারির ১০০% চার্জ ব্যবহার করে আবার তা পূর্ণ চার্জ করা। তবে আংশিক ব্যবহার করলেও ধীরে ধীরে একটি পূর্ণ সাইকেল সম্পন্ন হয়। লিথিয়াম-আয়ন ব্যাটারির সাধারণ আয়ু ৩০০ থেকে ৫০০ চার্জ সাইকেল পর্যন্ত ভালো থাকে। এরপর ধীরে ধীরে তার ক্ষমতা কমতে শুরু করে।

স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির সবচেয়ে বড় শত্রু হল তাপ। ফোন ১০০% চার্জে পৌঁছলেও চার্জার থেকে সামান্য বিদ্যুৎ প্রবাহ চলতেই থাকে, যা অতিরিক্ত তাপ সৃষ্টি করে। দীর্ঘসময় এই অবস্থায় থাকলে ব্যাটারির রাসায়নিক গঠন ক্ষতিগ্রস্ত হয় এবং আয়ু কমে যায়। এছাড়াও, সরাসরি রোদে ফোন রাখা, দীর্ঘক্ষণ ওয়‍্যারলেস চার্জিং করা বা চার্জে লাগিয়ে ব্যবহার করা, এসবেও তাপ বাড়ে এবং ব্যাটারি দ্রুত দুর্বল হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, ফোনের চার্জ ২০% থেকে ৮০%-এর মধ্যে রাখা সবচেয়ে ভালো। এতে ব্যাটারির উপর চাপ কম পড়ে এবং তাপও কম উৎপন্ন হয়। পাশাপাশি নিয়মিত সফটওয়্যার আপডেট রাখা, অপ্রয়োজনে চার্জে লাগিয়ে ব্যবহার না করা, ভালো মানের চার্জার ব্যবহার করা এবং ফোন ঠাণ্ডা পরিবেশে রাখা-এসব অভ্যাস ব্যাটারির আয়ু দীর্ঘ করতে সাহায্য করে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই