এই মুহূর্তে




শীতে ময়েশ্চারাইজার মেখেও রুক্ষ ত্বক! কোমল করুন এই কয়েকটি উপায়ে

নিজস্ব প্রতিনিধি: শীতের মরশুম মানেই রুক্ষ হয়ে যায় ত্বক। অনেকটা ঝরা পাতার মতো হয়ে যায় মুখের অবস্থা। ময়েশ্চারাইজার মাখলেও তা স্থায়ী হয় মাত্র কিছুক্ষণ। তার পরেই আবার যাকে তাই হয়ে যায় ত্বক। বিশেষত শীতকালেও যাঁদের এসি অফিসে কাজ করতে হয়, তাঁদের সমস্যা আরও বেশি হয়। হাতের কাছেই রাখতে হয় ময়েশ্চারাইজার। শীতের আবহাওয়ায় আর্দ্রতার অভাব থাকার কারণে এই সমস্যা আরও বেশি হয়। কীভাবে মিলবে মুক্তি রইল তারই উপায়।

১। শীতের সময়ে মুখ পরিষ্কারের জন্য ফেসওয়াশ বদলান। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে এমন হাইড্রেটিং ফেসওয়াশ ব্যবহার করুন। ফেনা কম, কৃত্রিম সুগন্ধী ছাড়া ফেসওয়াশ বেছে নিন। এতে ত্বক নরম থাকে কারণ এইগুলিতে ক্যেমিজক্যল কম থাকে।

২। মেকআপ তুলতে মাইসেলার ওয়াটারের বদলে ব্যবহার করুন তেল বেসড ক্লিনজার। কাঠবাদাম, নারকেল তেল-সহ বিভিন্ন তেল দিয়েও মেকআপ তুলতে পারেন। রুক্ষ ত্বককে নরম করতে খুব উপকারী।

৩। সারা বছর যে ময়েশ্চারাইজ়ারটি মাখেন শীতের দিনে সেটি কাজ করবে না, এটাই স্বাভাবিক। কারণ, শীতে দরকার বাড়তি সুরক্ষার। এই সময় কাজে আসে ‘কোল্ড ক্রিম’। এই ধরনের ক্রিম একটু মোটা বা ঘন হয়। ত্বকের তৈলাক্ত ভাব বজায় রাখতে সাহায্য করে। তা ছাড়া, কোকোবাটার, শিয়াবাটার, গ্লিসারিন যুক্তে ময়েশ্চারাইজ়ারও বেশ ভাল।

৪। শীতের রাতে ঘুমোনোর আগে ত্বক পরিষ্কার করে টোনার ব্যবহার করুন। ব্যবহার করুন সিরাম। রাতে ময়েশ্চারাইজার মেখে ঘুমাতে যান। ত্বকে বলিরেখা থাকলে ত্বক রুক্ষ দেখায় তাই রাতে যত্ন নেওয়া জরুরি। শীতের দিনের জন্য হায়ালুরোনিক অ্যাসিড, নিয়াসিনামাইড এই ধরনের সিরাম ব্যবহার করুন যা রুক্ষ ত্বকে আর্দ্রতা জোগায়।

৫। ত্বক ভাল সবচেয়ে বেশি জরুরি হল সানস্ক্রিন। শীতের দিনে ক্রিমযুক্ত সানস্ক্রিন বেছে নিন। এতে মুখ শুকনো দেখাবে না। আর গরমের ক্রিম ব্যবহার থেকে দূরে থাকুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডিমের খোসা ফেলে না দিয়ে ব্যবহার করুন এই সমস্ত কাজে

মা’য়ের প্রসাধনীর উপর আকৃষ্ট শিশুরা, সন্তানের ত্বকের যত্নে সবজি দিয়ে বানান ব্লাশ-লিপ বাম

শীতে গলায় অস্বস্তি? ঘরেই লুকিয়ে রয়েছে সমাধান

সংসারে শ্রী বৃদ্ধি, কর্মজীবনে সফল হতে চান? বাড়ি বা অফিসের এই স্থানে রাখুন রুপোর মাছ

লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে চান, ঘরের নির্দিষ্ট দিকে রাখুন এই বস্তু, আসবে অর্থ

শীতের শুরুতেই অ্যালার্জির সমস্যা, কীভাবে সমাধান?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ