মাইগ্রেনের যন্ত্রণায় কাবু! কী খাবেন ডিনারে?

Share:

নিজস্ব প্রতিনিধি :  মাইগ্রেনের যন্ত্রণা কমাতে পারছেন না কিছুতেই ? ভাবছেন কী করবেন! এর জন্য কাজে মন বসাতে পারছেন না! মাইগ্রেনের সমস্যায় ভোগেন অনেকেই। প্রচন্ড মাথা ব্যাথায় দেওয়ালে মাখা কুটতে ইচ্ছে করে তখন। তবে এই যন্ত্রণা কমতে পারে কিছুটা। আপনি কী জানেন এমন কিছু খাবার আছে, যা মাইগ্রেনের যন্ত্রণা বাড়িয়ে দেয়। তেমনই আবার কিছু খাবার আছে যেগুলো মাইগ্রেন থেকে রেহাই দিতে পারে। জেনে নিন মাইগ্রেনের যন্ত্রণা কী খাবেন? ডিনারেও যুক্ত করতে পারেন বেশ কিছু খাবার।

বাদাম : কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট খাওয়ার অভ্যাস করা যেতেই পারে। কেননা এতে আছে ম্যাগনেশিয়াম ও পুষ্টিকর উপাদান যা মাইগ্রেনের যন্ত্রণা থেকে রেহাই দিতে পারে। তাই কাজের ফাঁকে ডিনারের আগে বা পরে বাদাম রাখতে পারেন তালিকায়।

কম কার্বোহাইড্রেট ও ফ্যাট যুক্ত খাবার : গবেষণায় দেখা গিয়েছে, কম কার্বোহাইড্রেট ও বেশি ফ্যাট রয়েছে এমন খাবার মাইগ্রেনের সমস্যা কমাতে সাহায্য করে। তাই রাতের খাবারের তালিকায় মুরগির মাংস,ডিম, বাদাম,কুমড়োর বীজ,চিয়া বীজ, সিম বীজ ও রাখতে পারেন।

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড :  চটজলদি মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার।

মাসরুম : অনেক সময় হজমের গন্ডগোল বা পেটের অন্য সমস্যা থেকে মাথা ধরতে পারে।তাই এক্ষেত্রে মাসরুম খুব ভাল কাজে আসে।এটা হজমশক্তি বাড়তে সাহায্য করবে।তাই ডিনারে মাসরুম রাখতে পারেন।

এছাড়াও পালং শাক, সবুজ পাতাযুক্ত শাকসবজি ডিনারে রাখতে পারেন।যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাঁদের বেশি বেশি করে জল খাওয়া উচিত।

সচেতনতা : মাইগ্রেনের সমস্যায় যাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তাঁরা যত দ্রুত সম্ভব চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।পরামর্শ নিন।

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

তুলির টানে স্বাবলম্বী কৃষ্ণনগরের প্রজোতি, বড়মা থেকে শুরু করে শ্যামাসুন্দরী, সবেতেই নিখুঁত কাজ

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

মাটির তলায় আস্ত গ্রাম! বসবাস কয়েক হাজার মানুষের, জানেন কোথায়?

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে শিয়ালদহ ডিভিশনে বাড়তি লোকাল ট্রেন, জানুন সময়সূচি

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

১০০ টাকায় এক কেজি চিকেন! সকাল থেকে রাত উপচে পড়া ভিড়

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

চলছিল ক্লাস, আচমকাই মেঝেতে লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বিরাটের হাফ সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে হেলায় হারাল ভারত

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী

আন্দোলনের মধ্যে স্বস্তির খবর! বেতন বাড়ছে পোশাক শ্রমিকদের! কবে মিলবে বাড়তি টাকা?

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি