আসছে সোমবতী অমাবস্যা ! জেনে নিন এইদিন কি করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : আর মাত্র কিছুদিনের অপেক্ষা। খুব শীঘ্রই আসছে সোমবতী অমাবস্যা। এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। সোমবারে এই অমাবস্যা হয় বলে একে সোমবতী অমাবস্যা বলা হয়। ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই অমাবস্যা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এই অমাবস্যার দিনে তীর্থস্থানে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। পাশাপাশি এই দিনে পিতৃপুরুষের জন্য শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করা হয়। জেনে নিন কবে পড়েছে সোমবতী অমাবস্যা।

সোমবতী অমাবস্যা পড়ছে সোমবার ২ সেপ্টেম্বর। এটি হবে ভাদ্রপদ মাসের অমাবস্যার দিন। এই দিনে পিতৃপুরুষের জন্য শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করা হয়। মনে করা হয়, এতে জীবনের বাধা দূর হয়। বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা স্নান করলে পূর্বজন্মের সমস্ত পাপ দূর হয়। ব্যক্তি অমাবস্যার সুফল লাভ করে থাকে।

সোমবতী অমাবস্যায় কী করবেন:

সূর্যদেবকে অর্ঘ্য দিন :  সোমবতী অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে।

গঙ্গা স্নান : এইদিন গঙ্গা স্নান করলে মনে মনে গঙ্গার মন্ত্রগুলি পড়বেন। এটি করলে ভাগ্যের দরজা খুলে যায় বলে মনে করা হয়।

মাছ ও পিঁপড়কে খাওয়ান : এইদিন আটা বা ময়দার বল বানিয়ে মাছ ও পিঁপড়েকে খাওয়ান। তাদের দিকে নজর দিন।

এই গাছগুলি লাগান :  সোমবতী অমাবস্যায় অশ্বত্থ, বট, কলা এবং তুলসীর মতো গাছ লাগাতে হবে, বিশ্বাস করা হয় এই বৃক্ষ গুলিতে দেবতারা বাস করেন। ফলে গৃহের মঙ্গল হয়। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে পূণ্য ফল দিয়ে থাকে।

স্নান সেরে নিন : এই দিনটি পূর্বপুরুষ এবং শিবের পুজোর জন্য। তাই এই দিনে সূর্যোদয়ের আগে নদীতে স্নান করা উচিত। এরপর শিবের অভিষেক করুন ও শিব চল্লিশা পাঠ করুন।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?