তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে দ্রুত তাপমাত্রা বাড়তে থাকায় শরীরের উপর এই তাপপ্রবাহের গভীর প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গরমে শরীর থেকে  দ্রুত জল ও লবণ বেরিয়ে যাওয়ায় ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে। তাই নিয়মিত পর্যাপ্ত জল পান করা অত্যন্ত জরুরি। এর পাশাপাশি ওআরএস, ডাবের জল, লস্যি  ও ইলেক্ট্রোলাইটসমৃদ্ধ পানীয় গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসকদের মতে, গরমের সময় হালকা ও জলসমৃদ্ধ খাবার খাওয়াই সবচেয়ে নিরাপদ। তরমুজ, শসা, পেঁপে, কমলার মতো ফল এবং লাউ জাতীয় সবজি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। একই সঙ্গে ভাত দই বা হালকা খিচুড়ির মতো সহজপাচ্য খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।ডায়াবেটিস, হৃদরোগ বা উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা এই সময় বেশি ঝুঁকিতে থাকেন। তাদের ক্ষেত্রে নিয়মিত জল পান এবং শরীরের লক্ষণ (মাথা ঘোরা, ক্লান্তি, দ্রুত হার্টবিট) নজরে রাখা অত্যন্ত জরুরি।  তাই তাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।নিয়মিত জল পান, সঠিক খাদ্য গ্রহন এবং রোদ এড়িয়ে চলাই তাপপ্রবাহে সুস্থ থাকার মূল চাবিকাঠি।

তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হওয়ায় জল ও ইলেক্ট্রোলাইট দ্রুত কমে যায়। তাই নিয়মিত জল পান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।তবে তাপপ্রবাহে কিছু খাবার ও পানীয় শরীরের জন্য ক্ষতিকর হতে পারে ,যেমন অতিরিক্ত মিষ্টি পানীয় ও কার্বনেটেড ড্রিঙ্ক,ক্যাফেইন ও অ্যালকোহল, অতিরিক্ত ঝাল ও ভারী খাবার এসব শরীরে জলশূন্যতা বাড়ায় এবং তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, সামান্য সতর্কতাই বড় বিপদ এড়াতে পারে।

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই