আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনা থেকে বাঁচতে পাতে থাকুক এই সুপারফুডগুলি

নিজস্ব প্রতিনিধিঃ দেশে হু হু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। গত দু’বছরের স্মৃতি আবারও ফিরে আসছে। এমন রোগের বারবার নানা রূপে ফিরে আসাতে তটস্থ সকলে। কী খাবেন আর কোনটা খাদ্যতালিকা থেকে বাদ দেবেন ভাবতে ভাবতে প্রায় নাজেহাল সকলেই। আসুন জেনে নিন এইসময় কোন খাবারগুলি অনাক্রম্যতা বর্ধক হিসাবে খেতে বলছেন চিকিৎসকেরা। 

ভিটামিন সি যুক্ত ফলঃ করোনার আগমনের পর থেকেই বাজার থেকে লেবু কিনে খাওয়ার পাশাপাশি বেড়েছে বাজার থেকে ভিটামিন সি ট্যাবলেট কিনে খাওয়ার প্রবণতাও। চিকিৎসকেরা বলছেন মরসুমি ফল বা ভিটামিন সি যুক্ত ফল খেতে। যার মধ্যে অন্যতম হল লেবু, আমলকি প্রভৃতি। যা আপনার শরীরে দারুণ এক ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করবে। তাই চিকিৎসকদের প্রথম পরামর্শ এই খাবারগুলি নিয়মিত খেলে তা আপনার শরীরে ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে। 

আদাঃ রান্নার স্বাদের পাশাপাশি আমাদের শরীরের নানা রোগ সারাতেও আদার এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আদাতে থাকা নানা উপাদান আমাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। 

গুড়ঃ গুড় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। এতে থাকা আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম ও পটাসিয়াম শরীরে ইমিউন বুস্টার হিসাবে কাজ করে। সর্দি- কাশি থেকে দ্রুত মুক্তি মিলতে গুড়ের জুরি মেলা ভার। 

 খেজুরঃ খেজুর প্রধানত ফাইবার, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ। এতে থাকা ক্যালসিয়াম দেহের হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। শুধু তাই নয় এই শীতের সময়ে আমাদের শরীরকে নানা রোগ থেকে বাঁচাতে সর্বোপরি করোনার নয়া স্ট্রেন ওমিক্রন থেকে বাঁচাতে ভীষণভাবে সাহায্য করে। 

ঘিঃ আয়ুর্বেদিক মতে ঘি আমাদের শরীরকে শুধু গরমই রাখে না। বরং তার পাশাপাশি শরীরে শক্তি জোগায়। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ঘি দারুণভাবে কাজ করে। তাই শীতে আপনার খাবারের সঙ্গে ঘি খেতে পারেন। তাতে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 

Published by:

Share Link:

More Releted News:

৯০ দিন রাতের স্ন্যাকিং বন্ধ করলে শরীরে কী কী পরিবর্তন আসে?

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ