আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এই টেবিল ম্যানার্সগুলি বাচ্চাকে অবশ্যই শেখান

নিজস্ব প্রতিনিধিঃ সন্তানকে সঠিকভাবে তৈরি করার সঠিক সময় হল শিশুকাল। এই সময়ে বাচ্চার মনন এমনই হয় যে আপনি যা তাকে শেখাবেন কিংবা আপনি নিজে যেরকম কাজ ও আচার আচরণ করবেন তা দেখেই বাচ্চা শিখবে। কারণ এই বয়স হল তাদের অনুকরণ করার বয়স। আর সেই পাঠ দেওয়ার সঠিক বয়স হল চার-পাঁচ বছর বয়স। 

এই সময় শিশুকে নানা বিষয় সম্পর্কে অবগত করার পাশাপাশি তাকে টেবিল ম্যানার্সও শেখান। মনে রাখবেন এই সময় অনেক বাচ্চারই খাওয়াদাওয়া নিয়ে হাজার ঝামেলা থাকে। টেবিলে খেতে বসেও তারা সব নিয়মকানুন যে অক্ষরে অক্ষরে পালন করতে পারে তাও নয়। তাই বাচ্চাকে এই টেবিল ম্যানার্সগুলি সম্পর্কে পাঠ দিন অবশ্যই। 

খাবার টেবিলে রাখা বাসনপত্রের কোনটার কী ব্যবহার তা বাচ্চাকে অবশ্যই শেখান। কোন থালা বা বাটিতে কী খাওয়া হয়। কোন খাবার কাঁটাচামচ দিয়ে খাবে আর কোন খাবার এমনি চামচ দিয়ে তা অবশ্যই শেখান আপনার সন্তানকে। খাওয়া দাওয়ার শেষে মিষ্টি বা ডেজার্ট জাতীয় খাবার কোন বাসনে খাবে তাতে আর অন্য কোনও নোনতা খাবার যে খাওয়া যায় না তাও শেখান।

খাবার টেবিলে ঠিক কীরকম আদবকায়দা সে ফলো করবে তা শুরুতেই বাচ্চাকে শেখান। খাবার প্লেটে অল্প খাবার নিয়ে খাওয়া। এবং মুখে আওয়াজ না করে আস্তে আস্তে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। স্যুপ, জল, জুস অথবা কোনও পানীয়ও যেন আওয়াজ না করে পান করে সেই দিকেও নজর দিন। বিশেষত বাড়ির বাইরে অন্য কোথাও খেতে গেলে যে অবশ্যই এই ধরণের টেবিল ম্যানার্স মেনে চলা উচিত তার পাঠ অবশ্যই বাচ্চাকে দিন।  

বাচ্চাকে খাবার খাওয়ার শেষে খাবারের প্রশংসা করতে শেখান। মনে রাখবেন এতে তার সুঅভ্যাস গড়ে উঠবে। কোনও রান্না ভাল লাগলে তা যে অন্যান্য ভালো কাজের মতই প্রশংসাযোগ্য তা বাচ্চার জানা বা শেখা উচিত। 

খাবার খাওয়ার পর অবশ্যই নিজের থালাবাসন নিজেকেই নামিয়ে রাখতে হবে এই নিয়মও  শেখান বাচ্চাকে। বিশেষ করে নিজের বাড়িতেও খাওয়াদাওয়ার পর নিজের খাবার বাসন সিঙ্কে নামিয়ে রাখার মত অভ্যাস গড়ে তুলুন।

এই নিয়মাবলী বা টেবিল ম্যানার্সগুলি যদি আপনার সন্তানকে প্রথম থেকেই যদি শেখান তাহলে সে ছোট থেকেই এগুলি সম্পর্কে অবগত হবে। এবং তার সুঅভ্যাস গড়ে উঠবে। 

Published by:

Share Link:

More Releted News:

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

গরমে ORS ছাড়াও ইলেক্ট্রোলাইট ধরে রাখবে এই ৫ প্রাকৃতিক খাবার

সারাদিন এসিতে বসে থাকলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে বুঝবেন ও কী করবেন?

কেমিক্যাল দিয়ে পাকানো আম খাচ্ছেন না তো? এই টিপসগুলি জানলেই বুঝবেন গাছ পাকা কিনা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ