৩২ ডিগ্রির বেশি তাপমাত্রায় ঘাটতি থেকে যায় শিশুর বিকাশে

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে গ্রীষ্মকালে খুব গরম পড়ে। যার জেরে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। গবেষণায় দেখা গিয়েছে, প্রবল তাপমাত্রার প্রভাব পড়ে শিশুদের বিকাশের ওপরে। তাঁদের শেখার ক্ষেত্রে অনেক সময় প্রবল গরম প্রভাব ফেলে।

জানা গিয়েছে, গরম বেশি পড়লে মনে রাখার ক্ষেত্রে সমস্যা হয় শিশুদের। তারা অক্ষর, সংখ্যা, শব্দ কম মনে রাখতে পারে।অতিরিক্ত তাপমাত্রা শরীরের পাশাপাশি মস্তিষ্কের বিকাশ ও শেখার ক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলে। কোনও নির্দিষ্ট জায়গার কথা ধরে দেখা গিয়েছে, কোথাও ৩২ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা হলে ৫ বছর বয়সী কম শিশুদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। পড়া, লেখা ও সংখ্যা শেখার ক্ষেত্রে অনেক শতাংশ কম শিখতে পারে। অপেক্ষাকৃত ঠান্ডা এলাকা, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, সেখানে শিশুদের বিকাশ বেশ ভাল পরিমাণে হয়।

নিউইয়র্ক ইউনিভার্সিটির গবেষক হোর্হে কুর্তাস জানিয়েছে, অত্যাধিক গরম শরীরের যেমন ক্ষতি করে, তেমন বিকাশেও প্রভাব ফেলে। জর্জিয়া, গাম্বিয়া, মাদাগাস্কার, মালাউই, সিয়েরা লিওন ও ফিলিস্তিনের মোট ১৯ হাজার ৬০০ শিশুর ওপর সমীক্ষা করা হয়েছে। সেই সমীক্ষা করেই একাধিক বিষয় উঠে এসেছে। অক্ষর চিনতে পারা, সহজ শব্দ পড়া এবং ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা চেনার ক্ষমতা যাচাই করা হয়েছে। দারিদ্র্য, মায়ের শিক্ষা, এলাকার তাপমাত্রার ভিত্তিতে তুলনা করে দেখা হয়েছে। কোনও এলাকায় ৩০ ডিগ্রির তাপমাত্রা শুরু হলে তখনই ক্ষতি শুরু হয়। এর থেকে বেশি তাপে সামাজিক ও শারীরিক বিকাশও ব্যাহত হতে পারে। কোনও মহিলার গর্ভাবস্থার সময় প্রথম তিন মাসে তাপমাত্রা যদি গড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকে সন্তানের স্বাভাবিক বিকাশে প্রভাব ফেলে। পরিষ্কার জলের অভাব, শহরে বসবাস সব ক্ষেত্রে ক্ষতি হয়।

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড