একটি মাত্র ভবনে আস্ত একখানা শহর! জেনে নিন কোথায় এই আজব শহর

Share:

নিজস্ব প্রতিনিধি :   পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা মানুষকে অবাক করে দেয়। আপনাকে যদি একটি বিল্ডিং দেখানো যায়, তবে আপনার মনে হবে একটি বিল্ডিং মাত্র!কতজন লোকই বা থাকেত পারে! কিন্তু আপনি যদি শোনেন ঐ বিল্ডিং এর মধ্যে কোন স্টাফ বা প্রতিবেশি নয় বরং পুরো শহরটাই বাস করে ঐ বিল্ডিংয়ের মধ্যে। আপনি অবাক তো হবেন, জানতেও চাইবেন কোথায় এটা। জেনে নিন কোথায় আছে এই আজব শহর-

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার এই আজব শহরটি’র নাম হুইটিয়ার। সেখানে আছে বেগিচ টাওয়ার নামে একটি বিল্ডিং। আর সেই বিল্ডিংটিই একটি গোটা শহর। এক ছাদের নীচে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক-আইনজীবী-ডাক্তার, মালিক-কর্মচারী সবাই থাকেন। বিপদ আপদে সবাইকেই কাছে পাওয়া যায়।

শীতকালীন বাতাস থেকে বাসিন্দাদের রক্ষা করতে, বেগিচ টাওয়ারে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে। ব্যাঙ্ক থেকে গির্জা সবই রয়েছে এই একটি ভবনে।এই ভবনের প্রথম তলায় একটি পুলিশ স্টেশন, স্কুল, গির্জা, স্বাস্থ্য ক্লিনিক এবং অন্যান্য প্রয়োজনীয় দোকান রয়েছে। বাসিন্দাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য, এটি একটি ‘Kozy Korner’ মুদি দোকান আছে। যে কোন জায়গায় চিঠি বা পার্সেল পোস্ট করার জন্য একটি লন্ড্রোম্যাট এবং একটি পোস্ট অফিস রয়েছে।

১৫ বছর আগেও তুষার-ঢাকা, উঁচু পাহাড়ের মধ্যে অবস্থিত হুইটিয়ার সিটি পৌঁছোনোর একমাত্র উপায় ছিল নৌকা। আলাস্কায় অবস্থিত এই শহরের বাসিন্দারা সারাবছরই শীতের লড়াই করে বেঁচে থাকে। এখানে এতটাই আবহাওয়া চরম আকার ধারণ করে যে একই ছাদের নীচে সকলে থাকে। শিশুদের স্কুলে পৌঁছানোর জন্য ভবন থেকে স্কুল পর্যন্ত একটি টানেল তৈরি করা হয়েছে। যাতে নিরাপদে শিশুরা স্কুলে পৌঁছোতে পারে।

বেগিচ টাওয়ারের ইতিহাস : এই ভবনটি অতীতে কোন শহর ছিল না।এটি ছিল ১৪ তলার একটি সেনা বিল্ডিং। এখানে ঠান্ডা যুদ্ধের সময় সেনারা এই বিল্ডিং এ থেকে তাঁদের কার্যকলাপ চালাত।সালটি ছিল ১৯৫৩ থেকে ১৯৫৭।

যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এবং সেনাবাহিনী সকলেই ফিরে আসে। সঙ্গে সঙ্গেই জনগণ এটিকে তাঁদের বাসভবনে পরিণত করে। আজও জনগন সেখানে থাকে। তবে এখানে কেউ কখনো ফ্ল্যাট কিনতে পারে না যেহেতু এটা কারোর সম্পত্তি নয়।

সরকারি হাসপাতালে নার্সের উপর হামলা, চড় মেরে পালাল যুবক, সিসিটিভি ক্যামেরায় বন্দি দৃশ্য

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

যৌতুকে মেলেনি স্করপিও, স্ত্রী ও শিশুপুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা ঘাতক স্বামীর

টিপ-শাড়ি পরে রূপান্তরকামীর বেশে ফ্ল্যাটে ঢুকে বিমানসেবিকাকে ধর্ষণ! গ্রেফতার যুবক

ইডলি দিয়ে বানিয়ে ফেলুন মশলাদার কোফতা কারি, রইল সহজ রেসিপি

ভারতীয় গৃহকর্মীকে জন্মদিনে সারপ্রাইজ রুশ মহিলার, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর তৎপর দমকল, ১৭ হোটেলকে শোকজ

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

আলাস্কায় চার্টার বিমান ভেঙে মৃত্যু ৮ আরোহীর