এই ৩ ব্যায়ামে দূর হবে বার্ধক্যের ছাপ! লাবণ্যময় হবে ত্বক, ফিরবে তারুণ্যের দীপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলে হোক বা মেয়ে  তারুণ্য কে না  ধরে রাখতে চায়। অনেকে বয়স কম দেখাতে  চিকিৎসকের পরামর্শ নেন। ওষুধও খান অনেকে।  বয়সের ছাপ নিয়ে আবার অনেকে মানসিক সমস্যাতেও ভোগেন।   ‘অ্যান্টি-এজিং থেরাপি’ নিয়ে কত কিছুই চলছে বিশ্বজুড়ে। সার্জারির মাধ্যমে ৫০ বছরের মানুষকে দেখাচ্ছে ৩০ বছর। কিন্ত ওষুধ বা সার্জারি অনেক সময় প্রাণঘাতী হতে পারে। তাই যৌবনের দীপ্তি ধরে রাখতে যোগাসন হতে পারে সমস্যার সমাধান।  বেশ কতগুলি ব্যায়াম করলে প্রাকৃতিক ভাবেই বয়স ধরে রাখা যায়। কোন ব্যায়াম করবেন রইল তালিকা।

মৎস্যাসন

প্রথমে একটি ম্যাট পাতুন। এবার তার  উপর সোজা হয়ে দুই পা একসঙ্গে রেখে টান টান করে শুয়ে হাত রাখুন দুই  পাশে। এ বার হাতে ভর দিয়ে কাঁধ মাটি থেকে উপরে তুলুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে ৩-৪ বার করুন এই ব্যায়াম।

বালাসন

 প্রথমে ম্যাটের উপর  বসুন হাঁটু মুড়ে।   শ্বাস নিয়ে  মাথার উপর রাখুন হাত দু’টি। তারপর শ্বাস ছেড়ে শরীরের উপরের অংশ সামনের দিকে বাঁকান মাটিতে কপাল ঠেকান।  গোড়ালির উপরে নিতম্ব রাখুন। পিঠ  সোজা রেখে এই ভঙ্গিতে কিছু ক্ষণ থাকুন।

চক্রাসন

প্রথমে ম্যাটের টান টান হয়ে শুয়ে পড়ুন। শ্বাস-প্রশ্বাস  স্বাভাবিক ভাবে নিন। তারপর ধীরে ধীরে হাঁটু ভাঁজ করুন। খেয়াল রাখবেন পায়ের পাতা যেন মাটি স্পর্শ করে থাকে। তারপর  দুই হাত ধীরে ধীরে উপরের দিকে প্রসারিত  করে কনুই উল্টো দিকে ভাঁজ করে মাথার দু’পাশে নিয়ে যান ।  দু’কাঁধের তলায় রাখুন দু’হাতের তালু। এবার পা এবং হাতের পাতার উপর ভর দিয়ে পুরো শরীর মাটি থেকে শূন্যে তুলে নিন।  খেয়াল রাখবেন মাথা যেন মাটি স্পর্শ করে থাকে। মাটি থেকে মাথা তোলার পর গোটা দেহের ভার থাকবে হাত এবং পায়ের পাতায়। এবার  হাঁটু সামান্য ভাঁজ করে পায়ের পাতা নিয়ে যান হাতের তালুর কাছে। দেহ যতটা সম্ভব বৃত্তাকার বা চাকা রাখুন। এই অবস্থানে থাকুন ১৫ থেকে ৩০ সেকেন্ড।

সলমানের গ্যালাক্সি বাসভবনে সাপের হানা, আতঙ্কে ভাইজানের পরিবার

সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা

প্রোটিনে ভরপুর, স্বাদেও দুর্দান্ত! কম সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পনির স্ক্র্যাম্বল র‍্যাপ

ঝোল-ভাজার একঘেয়েমি কাটান, বানান মুগ-দুধ দিয়ে ‘পটল মুগেশ্বরী’

তিশা শর্মার মৃত্যুতে নয়া মোড়! গর্ভপাতের ওষুধ খেয়েছিলেন অভিনেত্রী দাবি শাশুড়ির

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তপ্ত কেনিয়ায় নিহত ৪, আহত বহু

আগামী বছর রুতুরাজের বদলে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে উঠে এল তারকা ক্রিকেটারের নাম

রাস্তা থেকে সরাতেই হবে পথ কুকুরদের, সমস্ত আর্জি খারিজ করে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

অভিষেককে পুর-নোটিস! টাকা নিয়ে বাড়ি তৈরি হয়েছে, দাবি মন্ত্রী দিলীপ ঘোষের

বাড়ির মধ্যেই মধুচক্র চালানোর অভিযোগ, বনগাঁয় আটক তৃণমূল কাউন্সিলর

মূল্যবৃদ্ধির বোমা, দুধের পর দাম বাড়ল পাউরুটির