দুর্গাপুজোয় মানুন এই ছোট্ট কয়েকটি টিপস, হবে বাস্তুর উন্নতি

Share:

নিজস্ব প্রতিনিধি:  দুর্গাপুজোয় বাকি আর হাতে গোনা কয়েকদিন। মহালয়া ২১  সেপ্টেম্বর। এই দিনই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। মহালয়ার পরের দিন পঞ্জিকা মতে প্রতিপদ। এই প্রতিপদ থেকে নবমী তিথি পর্যন্ত হিন্দু ধর্মে পালিত হয় নবরাত্রি। এই সময় দেবী দুর্গার আরাধনা করলে ভয়, বাধা, বিঘ্ন এবং শত্রু নাশ হয়। গৃহে আসে সুখ সমৃদ্ধ। বাস্তু দোষ নিবারণের জন্য দুর্গাপুজার সময় কিছু উপায় করা যেতে পারে। সেগুলি কী কী চলুন জেনে নিন।

বাস্তুবিজ্ঞান অনুযায়ী মানসিক অস্পষ্টতা ও প্রজ্ঞার দিক হল ঈশান কোণ অর্থাৎ উত্তর-পূর্ব কোণ। এই কোণকে পুজোর জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। তাই বাড়িতে যদি দুর্গার আরাধনা করেন তাহলে এই দিকে রাখুন মূর্তি। এর ফলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে।

ধর্ম শাস্ত্র অনুসারে মঙ্গল ঘটকে সুখ, সমৃদ্ধি এবং শুভত্বের প্রতীক বলে মনে করা হয়। ঘটের মধ্যে সমস্ত গ্রহ নক্ষত্র এবং তীর্থের বাস। বাস্তু অনুযায়ী ঈশান কোণকে জল এবং ঈশ্বরের স্থান বলে মনে করা হয়। তাই এইখানেই ঈশ্বরের সমস্ত ইতিবাচক শক্তি বিদ্যমান। এই স্থানে ঘট রাখলে জলতত্ত্বের সঙ্গে জড়িত বাস্তুদোষ দূর হয় এবং সুখ সমৃদ্ধি আসে সংসারে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কোণকে দুর্গার দিক বলে মনে করা হয় না। তাই পূর্ব বা দক্ষিণ দিকে মুখ করে পুজো করা উচিত। বাস্তুতে পূর্বদিককে শক্তি এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। এই দিকে মুখ করে পুজো করলে মানব চরিত্রে প্রজ্ঞার জাগরণ ঘটে। আবার দক্ষিণ দিকে মুখ করে পুজো করলে পারিবারিক কলহের অবসান ঘটে।

দুর্গাপুজোয় বাড়ির প্রবেশদ্বারে সবসময় আম্রপল্লব বা অশোকের পাতা লাগানো শুভ বলে মনে করা হয়। এই পাতা শুকিয়ে গেলে অবশ্যই সরিয়ে ফেলুন, নাহলে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে।

বাড়িতে দুর্গাপুজো করলে সব সময় দক্ষিণ-পূর্ব দিকে অখন্ড প্রদীপ রাখুন। এই দিক অগ্নিতত্ত্বের প্রতিনিধিত্ব করে। তাই দক্ষিণ-পূর্ব দিকে প্রদীপ রাখলে আগ্নেয় কোণের বাস্তুদোষ দূর হয় এবং আটকে থাকা অর্থ প্রাপ্তি ঘটে। এছাড়া আগ্নেয় কোণে প্রদীপ রাখলে শত্রু পরাজিত করাও সম্ভব।

ঠাকুর ঘরে বিশুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান। এর ফলে ঘরের মধ্যে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। যাবতীয় অশুভ শক্তি দূরীভূত হয়। বাড়ির সদস্যরা সমৃদ্ধি লাভ করেন। বাড়িতে রোগ বা কলহ থাকলে তারও অবসান ঘাটে।

ঠাকুর ঘরের দরজায় হলুদ সিঁদুর দিয়ে দু’দিকে স্বস্তিক বানান। এতে মা দুর্গার আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে বাস্তু দোষের কারণে উৎপন্ন হওয়া যাবতীয় কুপ্রভাব দূরীভূত হয়। বাস্তু অনুযায়ী শঙ্খ ধ্বনি ও ঘন্টার ধ্বনি দেবী দেবতাদের প্রসন্ন করে। এর প্রভাবে আশেপাশের পরিবেশ শুদ্ধ ও পবিত্র হয়।

বাস্তুতে নবরাত্রিতে কুমারী কন্যাদের দুর্গার রূপ বলে মনে করা হয়। তাই এই সময় তাদের ভালবাসুন, আদর করুন, প্রাণ ভরে খাওয়ান। এর ফলে আপনার সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৃদ্ধি হবে। অষ্টমী ও নবমী কুমারী পুজোর জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের