চলতি বছর গণেশ চতুর্থী পালিত হবে ২৬ না ২৭ অগস্ট, জেনে নিন সঠিক তারিখ ও শুভ সময়

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে গণেশ চতুর্থী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। এই উৎসব ভগবান গণেশের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। প্রতি বছর এই উৎসব ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে শুরু হয় এবং ভাদ্র মাসেরই শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ( অনন্ত চতুর্দশী) শেষ হয়। গণেশ পুজোয় ভক্তরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ১০ দিন ধরে তাদের বাড়িতে, মন্দিরে, প্যান্ডেলে গণপতি বাপ্পার প্রতিষ্ঠা ও আরাধনা করেন।

হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের চতুর্থী তিথি ২৬ অগস্ট দুপুর ১: ৫৪ মিনিট থেকে শুরু হবে এবং ২৭ অগস্ট বিকেল ৩:৪৪ মিনিট পর্যন্ত চলবে. এই বছর গণেশ চতুর্থী উৎসব পালিত হবে ২৭ অগস্ট বুধবার। শাস্ত্রে গণপতির প্রতিষ্ঠার জন্য মধ্যাহ্ন কালকে সবচেয়ে শুভ সময় হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে এই সময় গণেশের জন্ম হয়েছিল।

চলতি বছর গণেশ পুজোর শুভ সময় ২৭ অগস্ট সকাল ১১:০৫ মিনিট থেকে দুপুর ১: ৪০ মিনিট পর্যন্ত। বিশ্বাস করা হয় যে এই সময় পুজো করলে ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়।
এবার গণেশ চতুর্থীর দিনটি অত্যন্ত বিশেষ। বুধবার থেকে এই উৎসব শুরু হচ্ছে, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগের সংমিশ্রণ থাকবে। সেই সঙ্গে হস্ত নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র থাকবে। প্রতিবছর গণেশ বিসর্জন অনন্ত চতুর্দশীর দিনে শেষ হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর অনন্ত চতুর্দশী ৬ সেপ্টেম্বর শনিবার পালিত হবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের