Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবারের শীতে SNOWFALL দেখতে চান! রইল তিনটি গন্তব্যের খোঁজ

সরকারি চাকরি করলে কোনও কথাই নেই। যাই হোক, এখন চলছে শীতের মরসুম। আর এই সময়ে বাড়িতে থাকতে মন চায়না একটুও। মন টানে, পাহাড়-বরফ দেখার জন্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি ভ্রমণপিপাসু, পায়ের নিচে সরষে। সময় সুযোগ পেলেই ব্যাগ গুটিয়ে ধাঁ। তবে বেসরকারি চাকরি করলে লম্বা ছুটি পাওয়া ভাগ্যের বিষয়। দূরে ঘুরতে গেলে দরকার লম্বা ছুটির। সরকারি চাকরি করলে কোনও কথাই নেই। যাই হোক, এখন চলছে শীতের মরসুম। আর এই সময়ে বাড়িতে থাকতে মন চায়না একটুও। মন টানে, পাহাড়-বরফ দেখার জন্যে। তবে স্নোফল দেখা ভাগ্যের ব্যাপার। কিন্তু বরফ পড়া দেখতে সব সময়ে সুইজারল্যান্ডে যেতে হবে, এমনটা নয়। সেটি রীতিমতো খরচ সাপেক্ষ। চিন্তা কিসের, ভারতেও এমন অনেক জায়গা আছে, যেখানে গেলে ‘স্নোফল’ দেখতে পাবেনই। রইল এমনই ৩ টি স্নোফল দেখার খোঁজ।

১) দার্জিলিং: বাঙালির বরফ দেখার প্রথম গন্তব্য দার্জিলিং। যতই পর্যটকদের ভিড় থাকুক না কেন, বরফ দেখার আকর্ষণ কখনই হারান না বাঙালি। টাইগার হিল থেকে সূর্যোদয়, চিড়িয়াখানায় স্নোলে পার্ড, ম্যালে ঘোড়ার পিঠে চেপে ঘোরা, মিরিক লেকে বোটিং, সবকিছুই স্মৃতির অ্যালবামে ধরে রাখতে এবার শীতে ঘুরে আসুন দার্জিলিং থেকে।

২) গুলমার্গ: নিজের চোখে যদি বরফ পড়া দেখতে চান, তা হলে এবার শীতে গুলমার্গ যেতেই হবে। বছরের অন্যান্য সময়েও গুলমার্গ গেলেও বরফ পড়ার সৌন্দর্য দেখা যাবে না। পাশাপাশি বরফের লেকের উপর স্কি করা, স্নোবোর্ডিং থেকে স্নো-বাইক চালানো আলাদাই স্মৃতি দেবে আপনাকে। তাই এসব ছবি আপনার স্মৃতির অ্যালবামে ধরে রাখতে হলে যেতেই হবে গুলমার্গ।

৩) মানালি: হিমাচলের শৈলশহর মানালি। মধুচন্দ্রিমার আদর্শ স্থান এই মানালি। পাশাপাশি শ্বেতশুভ্র পাহাড়, দেবদারু গাছের পাতায় তুলোর মতো বরফের আস্তরণ এই দৃশ্য ভোলার নয়। সঙ্গে সোলাং ভ্যালিতে প্যারাগ্লাইডিং, এত কিছুর স্মৃতি নিতে হলে এবার শীতে একবার ঘুরেই আসুন মানালি থেকে।

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল