দূষণে বিষাক্ত বাতাস, জেনে নিন শরীর সুস্থ রাখতে দিনের কোন সময় হাঁটা বেশি নিরাপদ

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে দিনে কমছে বাতাসের গুণগত মান। প্রাণভরে মানুষ যেখানে বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে চায় সেখানে বাতাসের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করছে বিষ। অনেকেই বিশুদ্ধ বাতাস গ্রহণের জন্য ও শরীর ফিট রাখতে সকালে প্রাতঃভ্রমণে যান। কিন্তু চিকিৎসকরা বলছেন সকালের হাঁটা এখন বিপজ্জনক হতে পারে। কারণ এই সময়ে বাতাস স্থির থাকে এবং দূষণের সূক্ষ্ম কণাগুলি (PM2.5 ও PM10) মাটির কাছে জমে থাকে। চিকিৎসকরা বলছেন সকালে বিশুদ্ধ বাতাস গ্রহণের জন্য যারা হাঁটতে যান, তারা তাজা বাতাস নয়,উলটে বিষাক্ত বায়ু গ্রহণ করছেন। এতে শরীর ফিট থাকার বদলে শ্বাসকষ্ট, বুকে টান, এমনকি হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।

কখন হাঁটা উচিত

চিকিৎসকরা বলছেন একেবারে সকালে বা ভোরের দিকে হাঁটতে যাওয়া এড়িয়ে জাওয়াই ভালো। এই সময়ে সূর্যের আলো এবং হালকা বাতাস দূষণকারী কণাগুলিকে সরিয়ে দেয় । তাতে বাতাসের মান কিছুটা উন্নত নয়। তবে বাইরে যাওয়ার সময়ে উচ্চমানের N95 বা FFP2 মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। একেবারে সকালের সঙ্গেই রাতেও হাঁটতে না যাওয়ার কথা বলছেন চিকিৎসকরা। সন্ধ্যার পর হাঁটাও সমান বিপজ্জনক। কারণ এই সময়ে বাতাসের গুণগত মান সকালের থেকেও বেশি খারাপ হয়।

কি করণীয়

সকাল ৮টা থেকে ৯টার মধ্যে অল্প সময়ের জন্য হাঁটা তুলনামূলকভাবে নিরাপদ। রাতে হাঁটার পরিবর্তে বাড়িতেই শারীরিক অনুশীলন করা নিরাপদ বলে মনে করছেন চিকিৎসকরা। যদি সওয়াস কষ্টেরর সমস্যা থাকে তবে হাঁটার আগে চিকিৎসকের  পরামর্শ নেওয়া জরুরি।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর