রাতের ট্রেনে একা সফর করবেন? এই জিনিসগুলি খেয়াল না রাখলেই বিপদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যাতায়াতের অন্যতম মাধ্যম হল ট্রেন। দেশের মানুষ নানা কারণে ট্রেনে সফর করেন। এখন আবার অনেকে সোলো ট্রিপে যান। রাতে যদি ট্রেনে সফর করতে হয় তাহলে বেশ কিছু জিনিস মাথায় রাখা দরকার। নিজের সুরক্ষার জন্য যেমন সতর্ক থাকা দরকার তেমনি রেলের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেগুলিও জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। কি কি মাথায় রাখেবেন জেনে নিন।

** ট্রেনে ওঠার আগে টিকিট, পরিচয়পত্র সহজে খুঁজে পাবেন এমন স্থানে রাখুন।

** ট্রেনে উঠেই ব্যাগ তালাবদ্ধ রাখুন। মূল্যবান জিনিসপত্র সবসময় নিজের কাছে রাখুন। একা বাইরে গেলে সম্ভব হলে আপার বার্থ বেছে নিন।

** অপরিচিতদের সঙ্গে কথা বলা থেকে বিরত থাকুন। কেউ কিছু দিলে খাবেন না।

** ট্রেন সফরে ঢিলেঢালা, আরামদায়ক পোশাক পরুন। হালকা চাদর সঙ্গে রাখুন।

** ভালো ঘুমের জন্য সঙ্গে রাখুন ইয়ারপ্লাগ, আই মাস্ক, ট্রাভেল পিলো। স্লিপার হলে গায়ে ঢাকা দেওয়ার চাদর সঙ্গে রাখুন।

** ফোন ও অন্যান্য গ্যাজেট চার্জ দিতে পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন

** হ্যান্ড স্যানিটাইজার, টয়লেট পেপার, এবং জলের বোতল রাখুন

** কিছু শুকনো খাবার সঙ্গে রাখুন।

রেলের নিয়ম জেনে নিন

** ১০টার মধ্যে আলো বন্ধ করে দেবেন

** জোরে কথা বলা যাবে না

** রাত ১০টার মধ্যে প্যান্ট্রিকার থেকে খাবার অর্ডার করে রাখুন, কারণ তারপর আর অর্ডার করতে পারবেন না।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের