শীতকালে ত্বকের প্রকৃতি অনুযায়ী ব্যাবহার করুন সিরাম

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ শীতকাল (Winter season) মানেই শুষ্ক ত্বকের (Dry skin) সমস্যা। আর এই সময়ের ত্বকের পরিচর্যায় অন্যতম উপকরণ ময়েশ্চারাইজার ও টোনার। তবে শীতে শুষ্ক ত্বকের আদ্রতা বজায় রাখতে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হল সিরাম (Cerum)। বেশ কিছুদিন ধরেই ত্বক পরিচর্যার ক্ষেত্রে ময়েশ্চারাইজার ও টোনারের পাশপাশি জায়গা করে নিয়েছে সিরাম। কারন এটি ত্বকের আদ্রতা বজায় রাখার পাশপাশি ত্বকের সজীবতা বজায় রাখতে সাহায্য করে। তাই শুষ্ক ত্বকের পরিচর্যার ক্ষেত্রে সিরাম অত্যন্ত উপকারী। কিন্তু সিরাম মাত্রই তা উপকারী নয়। তাই দোকান থেকে সিরাম কেনার সময়ে কয়েকটি জিনিস মাথায় রাখুন।।

ত্বকের প্রকৃতি অনুযায়ী সিরাম ব্যবহার

প্রত্যেকের ত্বকের প্রকৃতি বিভিন্ন রকম। কারও ত্বক তৈলাক্ত, কারও শুষ্ক আবার কারও অতিরিক্ত শুষ্ক। যাঁদের ত্বক তৈলাক্ মুখে ব্রণর সমস্যা আছে, তাঁরা স্যালিসিলিক অ্যাসিড, রেটিনল, নিয়াসিনামাইড যুক্ত সিরাম ব্যবহার করতে পারেন। এবং যারা শুষ্ক ত্বকের সমস্যা ভোগেন তাঁরা হায়লোরনিক অ্যাসিডযুক্ত সিরাম ব্যবহার করতে পারেন। এছাড়া স্বাভাবিক ত্বকের জন্য ভিটামিন সি যুক্ত সিরাম ব্যবহার করা প্রয়োজন।

বয়স অনুযায়ী সিরাম ব্যবহার

সিরামের মধ্যে ত্বকের প্রয়োজনীয় বিভিন্ন যৌগ সক্রিয় অবস্থায় থাকে। তাই যে কোনও বয়সে, যে কোনও সিরাম ব্যবহার করা ত্বকের জন্য ক্ষতিকারক। এতে ত্বকের উপকারের বদলে আরও বেশি ক্ষতি হয়। ২০ বছর বয়স পর্যন্ত ত্বকের বিশেষ কোনও সমস্যা না থাকলে সাধারণ সিরামই ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে, যদি অল্প বয়স থেকে মুখে ব্রণর সমস্যা থাকে সেক্ষেত্রে নিয়াসিনামাইডযুক্ত সিরাম ব্যবহার করা যেতে পারে।

ত্বকের সমস্যা অনুযায়ী সিরাম ব্যবহার

এছাড়া মুখে অবাঞ্ছিত দাগ-ছোপ থাকলে আলফা-হাইড্রক্সি অ্যাসিডযুক্ত সিরাম ব্যবহার করতে পারেন। মুখে ব্ল্যাকহেডস্, হোয়াইট হেডসের সমস্যা থাকলে স্যালিসিলিক অ্যাসিডযুক্ত সিরাম ব্যবহার করলে ভাল ফল দেবে। মুখের তারুণ্য ধরে রাখতে চাইলে রেটিনলযুক্ত সিরাম ব্যাবহার করতে পারেন। এটি ত্বকের উপকারী।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর