বর্ষায় চালে পোকা থেকে মুক্তির টোটকা লুকিয়ে রান্নাঘরেই, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রখর গরম থেকে স্বস্তি পেলেও বর্ষায় একাধিক সমস্য়ায় পড়তে হয়। জামা-কাপড় শোকানো থেকে শুরু করে রান্নাঘরে পোকা। একাধিক সমস্যায় নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। বর্ষা মানের স্যাঁতস্যাঁতে আবহাওয়া। এই অবস্থায় পোকমাকড়ে প্রভাব বাড়ে বেশি। ঘরে পিঁপড়ের দৌরাত্ব্য বাড়ে। রান্নাঘরেও দেখা যায় পোকার রাজত্ব। বর্ষায় চালের মধ্য়ে সহজে পোকা ধরে যায়। পিঁপড়ে, আরশোলা, অন্য়ান্য় পোকা মারতে ওষুধ দেওয়া যায়। কিন্তু কোনও খাবার জিনিসে ওষুধ দেওয়া সম্ভব নয়।

চাল, ডাল, গমে কোনও রাসায়নিক ব্যবহার করা যাবে না। তাহলে সেই পোকা দূর করতে কি করতে হবে? রান্নাঘর থেকে পোকা দূর করতে কয়েকটি জিনিস রাখতে হবে। সেগুলো রান্নাঘরেরই উপাদান। এগুলো খাবার রাখলে পোকা দূর হবে। যেমন-

লবঙ্গের সাহায্য নিয়ে চাল-ডালের পোকা দূর করতে পারেন। চালের পাত্রে বা ডালের পাত্রে কয়েকটি লবঙ্গ রেখে দিলেই পোকা আর আসবে না।

তাজা নিমপাতা দিয়ে পোকা দূর করুন। চালের ড্রাম বা কৌটোতে কয়েকটি তাজা নিমপাতা রেখে দিন। ওই নিমপাতা শুকিয়ে গেলে আবার নতুন নিম পাতা রাখতে পারেন। নিমপাতার পরিবর্তে তেজপাতাো রাখতে পারেন। এই দুইয়ের গন্ধে পোকা থাকতে পারবে না। রাসায়নিক দেওয়ার পরিবর্তে খাদ্যবস্তু রাখলেই পোকা উধাও।

রোদ উঠলে চাল রোদে দিলে পোকা পালিয়ে যায়। কিন্তু সেই সম্ভাবনা কম। তাই চালের মধ্যে হলুদ মেশালে পোকা দূর হবে। শুকনো হলুদের এক টুকরো চালের মধ্য়ে রাখতে পারেন। আবার হলুদ গুঁড়ো থাকলে কাপড়ের মধ্য়ে পুটলি করে রাখা যেতে পারে। এতে দূর হবে পোকা।

শুকনো লঙ্কাও পোকা দূর করতে সাহায্য করে। চালের পাত্রে শুকনো লঙ্কা রাখলে সেটি পোকা দূর করতে সাহায্য করে। পাশাপাশি রসুনও পোকা দূর করতে কাজে দেয়।

বর্ষার আর্দ্রতার মধ্য়েও ঘরোয়া টোটকা মেনে চললে চালে, ডালে পোকা ধরা থেকে রক্ষা করা যাবে। পুদিনা পাতার সুগন্ধ মানুষের কাছে প্রিয় হলেও পোকামাকড়ের কাছে বিষের সমান। তাই পুদিনা পাতাও দিয়ে রাখতে পারেন।

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল