দার্জিলিং গ্যাংটক অতীত, নামমাত্র খরচে ঘুরে আসুন ভারতের এই শৈলশহর থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায়ই মানুষ তাদের ট্রাভেল প্ল্যান করেও বাতিল করে। দেখা যায় যেমন ছুটির অভাব, তেমন বাজেটের ঘাটতি। ধরুন আপনি দুদিনের ছুটি পেয়েছেন, তাহলে কী ঘরে বসে থাকবেন? মোটেই না। এমনিতেই কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। তাই চাইলে কম বাজেটের মধ্যেই ঘুরে আসুন। আপনি যদি সপ্তাহান্তে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে চান, তাহলে আমরা আপনাকে কিছু চমৎকার জায়গা সম্পর্কে বলব।

ছুটিতে পাহাড়ের বিকল্প আর কিছু হয় না। যাওয়া আসা ছাড়া যদি দুদিন হাতে সময় থাকে তাহলে উত্তরাখণ্ডের মুক্তেশ্বরে ট্রাভেল প্ল্যান করতে পারেন। এই জায়গাটি নৈনিতাল জেলায় অবস্থিত। মুক্তেশ্বর অত্যন্ত সুন্দর জায়গা। নৈনিতাল থেকে এর দূরত্ব মাত্র ৪৩ কিলোমিটার। তাই আপনি চাইলেই এখানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। প্রকৃতিপ্রেমীদের কাছে এই স্থান স্বর্গ। এখানকার চোলি কি জালি এবং শীতলা হিল স্টেশন ঘুরে দেখলে আপনি সুন্দর সব দৃশ্য দেখতে পারবেন। এর পাশাপাশি, আপনি এখানে মুক্তেশ্বর মন্দির এবং ভালুগড় জলপ্রপাতও দেখতে পারেন। তবে, জলপ্রপাতটিতে দেখতে গেলে কিছুদূর ট্রেক করে যেতে হবে।

আবার যারা নৈনিতাল ঘুরে দেখেননি তারা এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। এখানকার নৈনা দেবী মন্দির দেখতে পারেন। নৈনা দেবীর মন্দির ভারতের ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি। এছাড়াও, আপনি নৈনিতাল লেক, টিফিন টপ, নৈনা পিক এবং স্নো ভিউ পয়েন্ট পরিদর্শন করতে পারেন। প্রথমবার যারা নৈনিতাল যাচ্ছেন তাঁদের জন্য এ একেবারে আদর্শ জায়গা।

যদি আপনি সড়কপথে যেতে চান তাহলে বাস, ট্যাক্সি অথবা আপনার নিজস্ব গাড়ি নিয়ে এখানে যেতে পারেন। যদি ট্রেনে যেতে যান, তাহলে আগে কাঠগোদাম পৌঁছান। তারপর বাস বা ট্যাক্সি নিয়ে ঘুরে দেখুন। যদি আপনার বাজেট কম থাকে তাহলে ট্রেন বা বাসে করেও আসতে পারেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের