এই মুহূর্তে




বিয়ের মরশুমে পেট পুরে খেতে যাওয়ার আগে জেনে নিন কোন জিনিস উপহারে দেবেন না

নিজস্ব প্রতিনিধি: বিয়ে বা অন্যান্য শুভ অনুষ্ঠানে উপহার দেওয়া হল ভালবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায়। এর মাধ্যমে কিছুটা হলেও বোঝা যায় আপনি সেই ব্যক্তির জীবনে কতখানি মূল্যবান। তবে, হিন্দু ধর্মে, শুভ এবং অশুভ লক্ষণের বিশেষ তাৎপর্য রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কিছু জিনিস উপহার দেওয়া অশুভ বলে মনে করা হয়। আসুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে কোন উপহারগুলি দেওয়া অশুভ বলে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, চামড়ার জিনিসপত্র উপহার দেওয়া অশুভ বলে মনে করা হয়। এই ধরনের জিনিসপত্র উপহার দিলে ঘরে নেতিবাচক শক্তি আসে।

কাউকে ঈশ্বরের মূর্তি উপহার দেবেন না। কারণ আপনি যাকে এটি উপহার দিচ্ছেন তিনি যদি এর যত্ন না নেন, তাহলে আপনার পাপ হবে। তাই জেনে শুনে পাপের ভাগী না হওয়ায় ভাল।

বাস্তু অনুসারে, কাঁটাযুক্ত গাছ এবং মানি প্ল্যান্ট উপহার দেওয়া উচিত নয়। কাঁটাযুক্ত গাছ নেতিবাচক শক্তি এবং সম্পর্কের মধ্যে তিক্ততা আনতে পারে। আবার মানি প্ল্যান্ট উপহার দিলে অন্যদের সুখ ও সমৃদ্ধি স্থানান্তরিত হতে পারে। শুক্র গ্রহ রাগও করতে পারে। আর শুক্র যদি রেগে যায় তাহলে সমূহ বিপদ, আর্থিক পরিস্থিতি একদম পড়ে যাবে।

ধারযুক্ত জিনিস, যেমন ছুরি বা কাঁচি উপহার দেওয়া উচিত নয়। বিশ্বাস করা হয় যে, এগুলি সম্পর্কের মধ্যে তিক্ততা এবং নেতিবাচক শক্তি নিয়ে আসে। শুধু তাই নয়, ধারালো জিনিস দূরত্ব তৈরি করতে পারে এবং দুর্ভাগ্য বয়ে আনতে পারে। তাই যথা সম্ভব এসব প্রদান এড়িয়ে চলুন।বাস্তু এবং

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ঘড়ি উপহার দেওয়া অশুভ বলে মনে করা হয়। ঘড়ি আসলে সময়ের প্রতীক। বিশ্বাস করা হয় যে ঘড়ি উপহারের মাধ্যমে আপনি কাউকে আপনার জীবন থেকে সময় দিয়ে দিচ্ছেন। ঘড়ি উপহার দিলে বাধা এবং বিলম্ব আসতে পারে জীবনে।

বাস্তু অনুসারে, সুগন্ধি অর্থাৎ পারফিউম উপহার দেওয়া উচিত নয়। কারণ এটি সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচকতা আনতে পারে। আর্থিক কষ্টের কারণ হতে পারে, ব্যক্তির ভাগ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পারফিউম দেওয়া মোটেই শুভ উপহার হিসাবে বিবেচিত হয় না। তাই সর্বদা উপহার হিসাবে পারফিউম প্রদান এড়িয়ে যান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে চান, ঘরের নির্দিষ্ট দিকে রাখুন এই বস্তু, আসবে অর্থ

শীতের শুরুতেই অ্যালার্জির সমস্যা, কীভাবে সমাধান?

সিসিটিভি হিসেবে ব্যবহার করুন পুরনো স্মার্টফোন, কীভাবে জেনে নিন উপায়

এই জিনিসগুলি ভুলেও ফ্রিজের উপর রাখবেন না, দেখা দেবে ভয়ঙ্কর বাস্তু দোষ

৩২ ডিগ্রির বেশি তাপমাত্রায় ঘাটতি থেকে যায় শিশুর বিকাশে

এই ৩ ব্যায়ামে দূর হবে বার্ধক্যের ছাপ! লাবণ্যময় হবে ত্বক, ফিরবে তারুণ্যের দীপ্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ