বাড়িতে নতুন ঝাড়ু এনেছেন, এই কাজগুলি করছেন তো, নয়তো লক্ষ্মী পালিয়ে যাবে

কোনদিন ঝাড়ু পরিবর্তন করা উচিত নয়। ঝাড়ু পরিবর্তনের জন্যে শনিবার এবং মঙ্গলবার বেছে নেওয়া অশুভ বলে মনে করা হয়। অন্যদিকে বৃহস্পতি এবং শুক্রবার ঝাড়ু পরিবর্তন করা শুভ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির জন্যে নতুন ঝাড়ু কিনছেন? খবরদার, নতুন ঝাড়ু কেনার আগে এই তিনটি কাজ করছেন তো? নয়তো লক্ষ্মী কিন্তু ঘরে ঢোকার আগেই পালাবে। প্রতিটি বাড়িতে পরিষ্কারের জন্যে ঝাড়ু ব্যবহার করা হয়। বিশ্বাস করা হয় যে, দেবী লক্ষ্মী স্বয়ং ঝাড়ুর মধ্যে বাস করেন। বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞরা বলছেন যে, ঝাড়ুর অসম্মান করলে দেবী লক্ষ্মী ক্রোধন্বিত হতে পারেন, এবং এই ধরণের লোকদের ঘরে কখনই দেবী লক্ষ্মী বসবাস করেন না। বাস্তুশাস্ত্র অনুসারে, যদি ঝাড়ু পুরোনো হয়ে যায়, তাহলে তা প্রতিস্থাপন করে বাড়িতে নতুন ঝাড়ু আনার জন্যে কিছু বিশেষ নিয়ম রয়েছে। সেগুলি কী কী?

১. কোনদিন ঝাড়ু পরিবর্তন করা উচিত নয়। ঝাড়ু পরিবর্তনের জন্যে শনিবার এবং মঙ্গলবার বেছে নেওয়া অশুভ বলে মনে করা হয়। অন্যদিকে বৃহস্পতি এবং শুক্রবার ঝাড়ু পরিবর্তন করা শুভ।

২. সাধারণত মানুষ পুরোনো ঝাড়ু ভেঙে ফেলার পর ফেলে দেয়। এটা করা ঠিক নয়। বিশ্বাস করা হয় যে, ঝাড়ুর মধ্যে দেবী লক্ষ্মী বাস করেন। তাও এটিকে অপমান করা পাপ। তাই যখনই আপনি ঝাড়ু বদলাবেন অথবা নতুন ঝাড়ু বাড়িতে আনবেন, তখনই পুরোনো ঝাড়ুটি গাছের নিচে রাখবেন। আর হাত জোড় করে বাড়ি ফিরে আসবেন।

৩. নতুন ঝাড়ু ব্যবহারের আগে, তাতে কিছু লবণ ছিটিয়ে দিন। বিশ্বাস করা হয় যে, লবণের শুদ্ধিকরণ ক্ষমতা রয়েছে এবং এটি নেতিবাচক শক্তি দূর করতে পারে।

এছাড়াও ঝাড়ু কখনই দাঁড় করিয়ে রাখবেন না। রাতে ঝাড়ু ব্যবহার করবেন না। এতে ঘরে লক্ষ্মীর আশীর্বাদ নষ্ট হয়ে যায়। আর লাথি মেরে ঝাড়ুকে কখনই অসম্মাধ করবেন না।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের