রুটি সম্পর্কিত এই একটি ভুল স্বর্গের মতো ঘরকেও পরিণত করে নরকে

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে রান্নাঘরকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় যে, দেবী অন্নপূর্ণার বাস রান্নাঘরেই।  তাঁর উপস্থিতি সম্পদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে, রুটি তৈরির সময় আমাদের কিছু ভুল দেবী অন্নপূর্ণাকে ক্রোধান্বিত করে তুলতে পারে। আর তিনি যদি ক্রোধান্বিত হন তাহলে ঘর ছেড়ে চলে যান। ফলস্বরূপ, ঘরে সুখ থাকে না, অগ্রগতি থমকে যায়। আসুন এই ভুলগুলি সম্পর্কে জেনে নিই।

রুটি গোনা
বাস্তু মতে রান্নাঘরে রুটি তৈরির সময় কখনই গুনবেন না। কিছু পরিবার এই ভুলটি করে ফেলে না জেনেই। যেসব বাড়িতে রুটি গুনে গুনে তৈরি করা হয়, সেখানে প্রচুর আয় করার পরেও ঘরে খাবারের জোগান থাকে না।

আটার ডো‘তে আঙুলের ছাপ

অনেক সময় মহিলারা রুটি তৈরির সময় আটার ডো বা দলায় আঙুলের ছাপ রেখে যান। আসলে রুটির জন্য তৈরি আটার ডো হয় গোলাকার, দেখতে পূর্বপুরুষদের জন্য দেওয়া পিণ্ডের মতো। তাই আটার দলায় আঙুলের ছাপ দিলে সেটি পূর্বপুরুষের পিণ্ড হিসাবে বিবেচিত হয় না। সেই জন্যই এই ছাপ দেওয়া হয়।

ওভেন রাখার জায়গা

বাস্তুশাস্ত্র অনুসারে, যে রান্নাঘরে গ্যাস ওভেন জলের কলের ঠিক সামনে বা কাছাকাছি থাকে, সেই গৃহে থাকা মানুষের কখনওই উন্নতি হয় না। গ্যাস হোক বা স্টোভ, সর্বদা দক্ষিণ-পূর্ব দিকে (অগ্নি কোণ) রাখাই ভাল বলে মনে করা হয়।

প্রথম এবং শেষ রুটি

বাস্তুশাস্ত্র অনুসারে, পরিবারের সদস্যদের খাবার পরিবেশনের আগে, প্রথম রুটি গরুকে এবং দ্বিতীয় রুটি কুকুরকে দিয়ে দেওয়া উচিত। এটি ঘরের নেতিবাচক শক্তি ধ্বংস করে ইতিবাচকতা নিয়ে আসে।

কড়াই উল্টে রাখা

অনেক বাড়িতেই রান্নাঘরে কড়াই উল্টে রাখা হয়। এটি কিন্তু মস্ত বড় ভুল। বাস্তু মতে, কড়াইকে রাহুর প্রতীক হিসেবে দেখা হয়। তাই রান্নাঘরে কড়াই উল্টে রাখলে সুখ ও সমৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব পড়ে।

চন্দ্রকোনায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার তৃণমূল নেতা

দেব-শুভশ্রীর পুজোর ছবিতে এন্ট্রি নিচ্ছেন কোয়েলও, কিন্তু ‘দেশু ৭’-এর প্রযোজক কে?

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক

একধাক্কায় কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন এক নজরে

মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন সায়নী, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আলুর একই পদে বিরক্ত? চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু ললিপপ স্টাইল স্ন্যাকস

নিরামিষ খাবারে আর অনীহা নয়, একবার বানিয়ে দেখুন এই ৫টি পদ

ছুটির দিনে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ম্যাঙ্গো সন্দেশ

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাথায় পড়ল ঢিল

রবিবারের মেনুতে মটনের জাদুতে জমিয়ে দিন ডাইনিং টেবিল

তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর