প্রকৃতির সৌন্দর্য্যে ভরপুর বৈকুণ্ঠপুর অরণ্য ! নিজের চোখেই দেখে আসুন

Share:

নিজস্ব প্রতিনিধি : সুন্দরবনের থেকে আরও একটি বিশাল অরণ্যের নাম বৈকুণ্ঠপুর। ডুয়ার্সের কিছুটা পশ্চিম ভাগ,হিমালয়ের পাদদেশের কিছুটা দক্ষিণ ভাগ নিয়ে অবস্থিত। খানিকটা দার্জিলিং এবং খানিকটা জলপাইগুড়ি জেলায় বিস্তৃত বৈকন্ঠপুর।

এখানকার স্থানীয় লোকের বিশ্বাস, এখানে মহাভারতের যুগে আশ্রয় নিয়েছিলেন স্বয়ং কৃষ্ণ। যে কারণে ইসকনের এক বড়োসড়ো কেন্দ্র গড়ে তোলা হয়েছে শিলিগুড়িতে। আরেকটি কারণে এই জঙ্গল বিখ্যাত। দেবী চৌধুরানির মন্দির রয়েছে এখানে।

বৈকুণ্ঠপুর অরন্যের আদিম সৌন্দর্য দেখে চোখ ধাঁধিয়ে যায়। এখানে রয়েছে বুনো হাতির বাস। বনের কিছু অংশে নির্বিঘ্নেই থাকে জীবজন্তুরা। ফুলবাড়ির কাছেই রয়েছে বৈকুন্ঠপুর ফরেস্ট। এই জঙ্গলটি দেখার মতো, মনে হয় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কে যেন সবুজের চাদর ফেলে রেখেছে। বর্ষাকালে জঙ্গলে ঘুরে বেড়ানো আর সাফারির মজা একমাত্র এখানেই পাওয়া যায়।

এছাড়াও এই অঞ্চল উদ্ভিদ ও প্রাণীজগতের সমৃদ্ধি এবং বৈচিত্র্যের জন্য বিখ্যাত। এখানে স্তন্যপায়ী প্রজাতির মধ্যে রয়েছে ভারতীয় হাতি, ভারতীয় বাইসন, চিতল (দাগযুক্ত হরিণ), বার্কিং ডিয়ার, সাম্বার হরিণ, রিসাস বানর এবং বন্য বিড়ালের মতো ছোট বিড়ালের অনেক প্রজাতি। পাখির মধ্যে রয়েছে, ব্রাহ্মণ্য হাঁস, বার-হেডেড হংস, পোচার্ড, পিনটেল, শোভেলার, ম্যালার্ড, ব্ল্যাক আইবিস এবং মানিয়া প্রজাতির সারস, করমোরান্ট এবং হাঁস সহ নানান ধরনের পাখি।

কীভাবে যাবেন কলকাতা থেকে :  এখানে যাবার বিভিন্ন মাধ্যম রয়েছে। বাস ভাড়া করেও যাওয়া যায়।অথবা শিয়ালদহ কিংবা হাওড়া থেকে ট্রেনে পৌঁছে যেতে হবে নিউ কোচবিহার। সেখান থেকে সড়কপথে পৌঁছে যেতে পারেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার