শরীরে ভিটামিন ডি কমে গেলেই বিপদ, কীভাবে সমস্যার সমাধান?

Share:

নিজস্ব প্রতিনিধি: বার্ধক্যকে ঠেকিয়ে রাখতে অন্যতম সহায়ক ভিটামিন ডি। সমস্ত ভিটামিনের থেকে একমাত্র ভিটামিন ডি-তে রয়েছে বার্ধক্য ঠেকিয়ে রাখার মন্ত্র। শরীরকে সুস্থ রাখতে অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান ভিটামিন ডি। হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে, শরীর সুস্থ রাখতে ভিটামিন ডি-এর ভূমিকা গুরুত্বপূর্ণ। সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া গেলেও অনেকেই এই ভিটামিনের অভাবে ভুগছেন। ভিটামিন ডি কে হেলাফেলা করলে মারাত্মক ঝুঁকি থাকতে পারে। জানা গিয়েছে ভিটামিন ডি শরীরের গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। হাড়ের শক্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে যন্ত্রণা কমানো, ক্রনিক রোগের ঝুঁকি কমানোর কাজ করে।

শরীরে ভিটামিন ডির ঘাটতি দেখা দিলে একাধিক সমস্যা দেখতে পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হাড়ের সমস্যা। এই ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অস্টিওম্যালাসিয়া হতে পারে। হার দুর্বল হয়ে যায়। হাড় ভেঙে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে। এই ভিটামিনের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। যার ফলে সর্দি, জ্বর বিভিন্ন ধরনের সংক্রমণ বাড়তে পারে। মানসিক স্বাস্থ্যের ওপরেও প্রভাব ফেলে এই ভিটামিনের অভাব। ভিটামিন ডি এর অভাব মানসিক বিষন্নতা ও উদ্বেগ বাড়তে পারে। পাশাপাশি ক্লান্তি ও দুর্বলভাব শরীরে দেখা দিতে পারে। প্রতিদিনের কাজ করতে ইচ্ছে নাও করতে পারে। এই ভিটামিনের অভাব হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে সাহায্য করে।

ভিটামিন ডি পেতে চাইলে অবশ্যই ত্বকে সরাসরি সূর্যের আলো লাগানো দরকার। সূর্যের আলো থেকে তৈরি ভিটামিন ডি ত্বকের রংয়ের উপর বিশেষ প্রভাব ফেলে। তবে বেশ কিছু মানুষ রয়েছেন যারা রোদে বের হতে পারেন না, তাদের ক্ষেত্রে কিছু খাওয়ার উপর নজর দিতে হবে। তাঁদের মাছ বা সিফুড খেতে হবে। সপ্তাহে দুবার এই জাতীয় খাবার খেলে ভিটামিন ডি পাওয়া যাবে। মাশরুমের মধ্যে ভিটামিন ডি প্রচুর পরিমাণে থাকে সেগুলি খাওয়ার তালিকায় রাখলে ভাল। ডিমের কুসুমের মধ্যেও ভিটামিন ডি থাকে। ফলে ডিমের কুসুম খেলে সেই ঘাটতি পূরণ হয়। দুধ, কমলার রস, বাদামের দুধের মত অনেক খাবারে ভিটামিন ডি বর্তমান। রেড মিটেও পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকে খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখলে ভিটামিন ডি শরীরে যাবে।

নেপাল যাওয়ার পথে আটক আফগান যুবক, ইন্দো-নেপাল সীমান্তে বাড়ল নজরদারি

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল