শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: আলমারির এক কোণে বছরের পর বছর পড়ে রয়েছে মায়ের, দিদিমার, ঠাকুমার কিংবা নিজের পুরনো শাড়ি। কোনওটা আর পরার মতো নেই, কোনওটার কাপড় একটু নষ্ট হয়ে গিয়েছে, আবার কোনও শাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে এত স্মৃতি যে ফেলে দেওয়ার কথাই ভাবা যায় না। জানেন কি, সেই পুরনো শাড়িই হয়ে উঠতে পারে আপনার ঘর সাজানোর অন্যতম উপকরণ? পুরনো শাড়িকে নতুন কাজে ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা শুধু খরচ বাঁচানো নয়। এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও আবেগও থেকে যায় চোখের সামনে। তাই আলমারির অন্ধকারে ফেলে না রেখে পুরনো শাড়িকে একটু সৃজনশীলভাবে ব্যবহার করুন। বাড়ির সাজে আসবে নতুনত্ব, আর পুরনো স্মৃতিও পাবে নতুন ঠিকানা। কীভাবে জেনে নিন… 

 ১. রঙিন কুশন কভার

সুন্দর নকশা বা উজ্জ্বল রঙের পুরনো শাড়ি দিয়ে তৈরি করতে পারেন কুশন কভার। বিশেষ করে সিল্ক, তাঁত কিংবা কারুকাজ করা শাড়ির অংশ কুশনে ব্যবহার করলে সোফা বা বিছানার সাজ একেবারে বদলে যেতে পারে। একই শাড়ি থেকে বিভিন্ন মাপের কুশন কভার তৈরি করে ঘরে একটি সুন্দর রঙের সমন্বয়ও আনা যায়।

২.  পুরনো শাড়ির পর্দা

হালকা কাপড়ের শাড়ি দিয়ে তৈরি করা যায় সুন্দর পর্দা। ফুলের নকশা, প্যাস্টেল রঙ কিংবা সূক্ষ্ম প্রিন্টের শাড়ি জানালায় ব্যবহার করলে ঘরে নরম আলো প্রবেশ করবে এবং তৈরি হবে শান্ত, আরামদায়ক পরিবেশ। পুরনো শাড়ির পাড় থাকলে সেটিকেও পর্দার বর্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে।

৩. দেওয়ালে তৈরি করুন স্মৃতির কোণ

শাড়িতে যদি সুন্দর পাড়, সূচিশিল্প, জারদৌসি, কাঁথাস্টিচ বা অন্য কোনও আকর্ষণীয় কারুকাজ থাকে, সেটিকে কেটে বা নির্দিষ্ট অংশ ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে সাজাতে পারেন। বিশেষ করে পরিবারের পুরনো শাড়ি হলে এটি শুধুমাত্র ডেকরেশন নয় একটি পারিবারিক স্মৃতিকে শিল্পের রূপ দেওয়ার মতোও হবে।

৪.  শাড়ি দিয়ে ল্যাম্পশেড কভার 

সুন্দর রঙ বা সূক্ষ্ম নকশার শাড়ির কাপড় দিয়ে ল্যাম্পশেডের বাইরের আবরণ তৈরি করা যেতে পারে। আলো জ্বাললে কাপড়ের নকশা ও রঙ আরও সুন্দরভাবে ফুটে উঠবে। তবে ল্যাম্পশেড বানানোর সময় কাপড়টি যেন সরাসরি অতিরিক্ত গরম বাল্বের সংস্পর্শে না আসে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

৫. পুরনো চেয়ারে নতুন লুক

বাড়ির পুরনো কাঠের চেয়ার, টুল কিংবা ছোট স্টুলের কুশন বা কভার বদলে দিতে পারেন শাড়ির কাপড় দিয়ে। বিশেষ কোনও পুরনো শাড়ির পাড় ব্যবহার করলে সাধারণ একটি চেয়ারও হয়ে উঠতে পারে ঘরের আকর্ষণের কেন্দ্রবিন্দু।এতে স্মৃতিও থাকবে, ঘরও হবে রঙিন। 

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান