এই মুহূর্তে

সংসারে শ্রী বৃদ্ধি, কর্মজীবনে সফল হতে চান? বাড়ি বা অফিসের এই স্থানে রাখুন রুপোর মাছ

নিজস্ব প্রতিনিধি: বাড়ির সুখ-সমৃদ্ধি প্রতিটি গৃহস্থ চান। সকলে ঈশ্বরের কাছে এটাই কামনা করেন যেন সংসারে অভাব না থাকে। সংসারে আয় বৃদ্ধি করতে তাই বাস্তু মতে অনেকেই অনেক নিয়ম মেনে চলেন। এতে শ্রী বৃদ্ধি হয় বলেও বিশ্বাস করেন। বলা হয় বাড়িতে যদি নির্দিষ্ট স্থানে রুপোর মাছ রাখা হয় তাহলে তা সংসারের জন্য অত্যন্ত শুভ। এতে আর্থিক উন্নতি হয়। তবে মানতে হবে কিছু নিয়ম। বাড়ির সব জায়গাতে রাখা যায় না এই রুপোর মাছ। কোথায় কীভাবে রাখবেন জেনে নিন।

বাস্তুশাস্ত্রবিদদরা বলেন রুপোর মাছ ঘরের পূর্ব কিংবা উত্তর পূর্ব দিকে রাখা উচিত। এতে আয় বৃদ্ধি হয়।

রুপোর মাছ এবং সংলগ্ন জায়গা সর্বদা পরিষ্কার রাখবেন না হলে অশুভ প্রভাব পড়তে পারে। সংসারে সমস্যা দেখা দিতে পারে।

প্রতিদিন ঘুম থেকে উঠে রুপোর মাছটি দর্শন করলে সংসারে শ্রীবৃদ্ধি হবে।

বাসি পোশাকে রুপোর মাছ দর্শন করবেন না। এতে সংসারের ক্ষতি হতে পারে।

রুপোর মাছ মানিব্যাগেও রাখতে পারেন এতে তাতে আয় বৃদ্ধি হবে।

কর্মজীবনে সফল হতে ও বেতন বৃদ্ধি চাইলে অফিসে নিজের টেবিলের আশেপাশে রুপোর মাছ রাখতে পারেন। এতে সাফল্য আসবে ।

বাড়ির অ্যাকোয়ারিয়ামে রুপোর মাছ রাখতে পারেন বা রুপোলি রঙের মাছ রাখতে পারেন। সংসারের শ্রীবৃদ্ধি হবে ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চশমা দীর্ঘদিন ঝকঝকে ও ব্যবহারযোগ্য রাখতে খেয়াল রাখুন এই বিষয়গুলি

বয়স্ক বাবা-মাকে নিয়ে পাহাড়ে যাবেন? সঙ্গে রাখতে ভুলবেন না প্রয়োজনীয় এই জিনিসগুলি

সরস্বতী পুজোতে দুই গ্রহের গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

দেবীর আশীর্বাদ পেতে সরস্বতী পুজোর দিন ভুলেও করবেন না এই সমস্ত কাজ

পড়াশোনায় মন নেই শিশুর?  বিশেষ পুজো করলেই মিলবে আশীর্বাদ

জেনে নিন সরস্বতী পুজোর শুভ সময়, পুজো পদ্ধতি ও শুভ রঙ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ