বাড়িতে বিয়ে? অতিথি আপ্যায়ণে ঘরদোর সাজিয়ে তুলুন অন্য ভাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে ছেলে কিংবা মেয়ের বিয়ে। হাতে সময় আর একেবারেই নেই। বড় অনুষ্ঠানের জন্য লজ ভাড়া করেছেন কিন্তু ছোট অনুষ্ঠানগুলি হবে বাড়িতে। তাঁর জন্য বাড়ি সাজানো প্রয়োজন। বাড়ির প্রতিটি কোণা এই সময় সেজে ওঠে। বর বা কনের পাশাপাশি অতিথিদের বাড়ির অন্দরমহলের দিকেও থাকে নজর। তাই বাড়ির বাইরে প্যান্ডেলের পাশাপাশি অন্দরমহল সাজিয়ে নিন। কীভাবে সাজাবেন রইল টিপস।

দেওয়ালের  ঝুল ঝেড়ে রং  করুন 

 দেওয়ালে নতুন রং করানো সম্ভব  হলে রং করুন। তার আগে ঘরের কোণে জমে থাকা ঝুল-ময়লা ঝেড়ে পরিষ্কার করে নিন। শুকনো বা ভিজে কাপড় দিয়ে দেওয়াল ও প্রতিটি কোণা এবং দরজা জানালা মুছে নিন।

ফুল দিয়ে সাজিয়ে তুলুন 

বিয়ের মরশুমে আসল ফুলের দাম অনেক বেশি হয়। তাই নকল ফুল দিয়ে ঘর সাজিয়ে নিন। তবে ঘরের ফুলদানিতে তাজা ফুল রাখুন। এতে ঘরে বিয়েবাড়ির সুবাস ছড়িয়ে পড়বে।  বিভিন্ন ধরনের ফুলের তোড়া প্রতিটা ঘরে রাখুন।  গাঁদা ফুলের মালা দিয়ে বাড়ির সদর দরজা  সাজিয়ে তুলুন।

রঙিন বেডশিট-পর্দা  লাগান 

বাড়িতে বিয়ে মানেই সব কিছু রঙিন হবে। তা বিছানার চাদর, সোফার কভার নতুন  কালারফুল করে পাতুন। উজ্জ্বল রঙের চাদর ব্যবহার করতে পারেন।

ফুলের আল্পনা

 রং দিয়ে রঙ্গোলি আল্পনা দিতে পারেন বাড়ির গেটের চারপাশে । হালকা নকশাও ভাল লাগবে।  এটি অতিথিদের মন ভালো করে দেবে।

ফটো  জোন

এখন বিয়েবাড়িতে ছবি তোলার জন্য আলাদা জায়গা থাকে। কোনও এক দেওয়ালে ছোট ছোট ফটোফ্রোমের মতো কাগজের নকশা বানিয়ে ঝুলিয়ে দিন।   দু’পাশে রঙিন ওড়না ঝুলিয়ে ওই জায়গাটি ব্যবহার করুন ফটো তোলার বা নিজস্বী তোলার জায়গা হিসাবে।

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

বাইকে ​তেল ভরে টাকা না দিয়ে উল্টে দাদাগিরি, হাড়োয়ায় গ্রেফতার ২ তৃণমূল কর্মী

মসজিদের মাইক খোলার নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর