আসছে বিয়ের মরশুম, রইল আনুষ্ঠানবাড়িতে ছিমছাম রূপসজ্জার টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি: অগ্রহায়ণ মাস মানেই বিয়ের মরশুম। পরপর থাকে আমন্ত্রণ। আর বিয়েবাড়ি মানেই সাজগোজ। তবে অনেকেই   খুব বেশি সাজগোজ পছন্দ করেন না। কিছু মানুষ রয়েছেন যারা বিয়েবাড়ি হলেও একেবারে ছিমছাম করে সাজতেই বেশি পছন্দ করেন। হালকা সাজলে অনেককেই অপরূপ দেখতে লাগে। বেশি ভারী সাজ যাদের পছন্দ নয় তাঁদের জন্য রইল হালকা মেকাপের টিপস।

১) মেকআপ করার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন।

২) মুখ মুছে ভালো করে ময়েশ্চারাইজার মেখে নিন। এরপর একবার সেটিং স্প্রে ব্যবহার করুন।

৩) ময়েশ্চারাইজার মাখার পর  প্রাইমার দিন। ভালো করে ব্লেন্ড করুন।

৪) চোখের তলা এবং মুখের যে যে অংশে দাগছোপ রয়েছে সেখানে কনসিলার ব্যবহার করুন। ব্রণর দাগছোপ থাকলে কমলা কনসিলার ব্যবহার করুন। চোখের উপরও কনসিলার লাগাবেন। তার পর হালকা ব্রাউন শেডে আইশ্যাডো ব্লেন্ড করে নিন।

৫) এবার ব্যবহার করুন গায়ের রং অনুযায়ী ফাউন্ডেশন। ত্বকের সঙ্গে মিলিয়ে শেড ব্যবহার করে ব্লেন্ড করে নিন।

৬) হালকা মেকাপে স্মোকি আইয়ের দরকার নেই। চাইলে আইলাইনারও নাও দিতে পারেন। তবে চোখ বড় দেখাতে ব্যবহার করুন মাস্কারা।

৭) লুজ পাউডার দিয়ে ফাউন্ডেশন সেট করে ব্রোঞ্জার দিয়ে কনটোরিং করুন। এই মেকআপ ট্রিকে ডবল চিনও ঢাকা যায়। তার পর চিক বোন, কপাল, নাক, চোখের নীচের হাড়ে হাইলাইটার ব্যবহার করুন। দু’গালে দিন অল্প ব্লাশ।

৮) নিজের পোশাকের সঙ্গে মানানসই গ্লস বা ম্যাট লিপস্টিক লাগাতে পারেন। ব্যাস তাহলেই রেডি বিয়েবাড়ির লুক।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা