আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এই ৫ লক্ষণই বলবে শরীরে ভিটামিন সি-এর ঘাটতি আছে কি না

courtesy google

নিজস্ব প্রতিনিধি :   ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এর অভাবে ঘন ঘন অসুখে পড়তে হবে আপনাকে। তাই আগে থেকেই সতর্ক হন। ভিটামিন সি যেহেতু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে তাই শরীরে ভিটামিন সি-এর ঘাটতি যাতে না হয় সেইদিকে নজর দেওয়া প্রয়োজন। আপনার শরীরে এই ভিটামিনের ঘাটতি হচ্ছে কি না, তা কিছু লক্ষণ দেখলেই কিন্তু বোঝা যায়। জেনে নিন কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন ভিটামিন সি এর অভাব রয়েছে।

ত্বক :  ভিটামিন সি এর অভাবে ত্বকে নানারকম সমস্যা দেখা দেয়। যেমন ত্বক চুলকোয়। ত্বক অত্যন্ত শুষ্ক হয়ে যায়।

মাড়ি :  এই ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যেতে পারে। মাড়ি থেকে রক্তপাত হতে পারে। দাঁত নিয়ে কোন সমস্যা থাকলে যাচাই করে নিন ভিটামিনের সি এর অভাব আছে কি না।  

রক্তাল্পতা : এই ভিটামিনের অভাবে শরীরে রক্তের ঘাটতি দেখা যেতে পারে। লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়।

ক্ষত :  ভিটামিন সি এর ঘাটতি থাকলে ক্ষত দ্রুত সারে না। তাছাড়া ভিটামিন-সি এর অভাবে, সংক্রমণের সম্ভাবনাও বেড়ে যায়।

ঘন ঘন শরীর খারাপ :  ঘন ঘন জ্বর সর্দি লেগেই থাকে। কারণ ভিটামিন সি এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই বারবার শরীর খারাপ হলে একবার যাচাই করে নেওয়া উচিত।

Published by:

Share Link:

More Releted News:

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

বৃষ্টির দিনে পার্টনারের সাথে দূরত্ব কমাতে এই ৫ কাজ করলেই কেল্লাফতে!

সাদা পোশাকে কাদার দাগ? সহজ ঘরোয়া টোটকাতেই মিলবে সমাধান

বুদ্ধ পূর্ণিমায় ভুলেও এই কাজগুলি করবেন না, চরম বিপদ ঘনিয়ে আসবে

বুদ্ধ পূর্ণিমায় গরিব-দুঃখীদের খাবার-পোশাক দান করা কেন উপকারী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ