Shiv Linga
Maha Shivratri

এই মুহূর্তে

বাড়ির প্রবেশদ্বার কী রঙের হওয়া উচিৎ? বাড়ি তৈরির আগে জেনে নিন

নিজস্ব প্রতিনিধি: বাড়ির প্রবেশদ্বার শুধু বাড়িতে প্রবেশ ও প্রস্থানের জন্য নয়। এটির মাধ্যমে ঘরে শুভ বা অশুভ শক্তির প্রবেশ ঘটে বলে জ্যোতিষ শাস্ত্রে মনে করা হয়। ঠিক এই কারণে প্রবেশদ্বারের ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এটি বাড়ির শান্তি সম্পর্ক এবং আর্থিক অবস্থার ওপর প্রভাব ফেলে। পাশাপাশি বাড়ির প্রবেশদ্বারের রং এর ওপরেও অনেক কিছু নির্ভর করে। বাড়ির প্রবেশদ্বারের রং কী করা উচিত বাস্তু অনুযায়ী নিয়ম জেনে নিন।

বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দরজার কেবল প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করা হয় না। এটির মাধ্যমে সৌভাগ্য বয়ে আসে। যখন কেউ বাড়ি তৈরি করেন তখন বাস্তু মেনে সমস্ত কিছু করা হয়। সঠিকভাবে কিছু না হলে জীবনে অগ্রগতির পথে অন্তরায় হতে পারে। বাড়ির প্রবেশদ্বার চা সব সময় উত্তর-পূর্ব বা উত্তর বা পূর্ব বা পশ্চিম দিকে হওয়া উচিত। কারণ এগুলো শুভ বলে মনে করা হয়। প্রবেশদ্বারের এলাকা কখনো অন্ধকার হওয়া উচিত নয়। এটি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে ‌।

প্রবেশদ্বারের কাঠের রং হালকা হলুদ বা যে কোন হলুদ রঙের হতে পারে। হালকা রঙের দরজা করা উচিত। এটি বাড়িতে ইতিবাচকতা টেনে নিয়ে আসে। উজ্জ্বল রং বা লাল রং কখনো দরজায় করা উচিত নয়। কালো রঙ এড়িয়ে চলা উচিত। বাড়ির প্রবেশদ্বার সবসময় উল্লেখযোগ্য হয়। বাস্তু মেনে সবসময় প্রবেশদ্বার বানাতে হয়। প্রবেশদ্বারের রঙও বাস্তু মেনে করলে বাড়িতে ইতিবাচকতা বজায় থাকে। নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘৩৮ কেজি ওজন, ২৩ ইঞ্চি কোমর, না খেয়ে শুকিয়ে যাচ্ছি’, চরম ডিপ্রেশনে চলে গিয়েছেন উরফি

শিবরাত্রিতে জলাভিষেকের বিশেষ মুহূর্ত কখন জানেন?

ভ্যালেন্টাইন্স ডে’তে পাওয়া ফুল দীর্ঘদিন সতেজ রাখতে চান, মেনে চলুন এই পদ্ধতিগুলি…

মহাশিবরাত্রিতে ব্রত পালন করবেন? ভোলেনাথের আশীর্বাদ পেতে কি করবেন?

অকালেই চুল পড়ছে? মুক্তি দেবে এই চিনা ভেষজ! জানুন ব্যবহারের নিয়ম

ভ্যালেন্টাইনস ডে-তে সিঙ্গাপুরের স্বাদ তিলোত্তমায়! ভালবাসার মানুষের সঙ্গে ক্রুজে সন্ধ্যা কাটানোর সেরা ঠিকানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ