শিশুদের স্থূলত্ব কমাতে কী খাওয়ানো উচিত? জানালেন পুষ্টিবিদরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ওবিসিটির এখন বয়স নেই। ছোট থেকে বড় সকলেরই ওবিসিটি হতে পারে। ছোটদের ওজন একটু বেশি হলে বলা হয়ে থাকে, স্বাস্থ্য ভাল বা গোলুমলু। কিন্তু এই শব্দগুলোর আড়ালেই লুকিয়ে থাকে বিপদ। ছোট থেকেই নজর না দিলে ভবিষ্যতে বাড়তে পারে বিপদ। বর্তমানে ছোটদের মধ্যে এই স্থুলতার পরিমাণ ক্রমবর্ধমান। চিকিৎসক থেকে পুষ্টিবিদ সকলেই এখন এই শিশুদের এই স্থুলতার দিকে নজর রাখতে বলছেন। ছোটোদের খাবার দাওয়ার দিকে কড়া নজর রাখতে বলা হয়েছে।

চেন্নাইয়ের এক পুষ্টিবিদ জানিয়েছেন, অতিরিক্ত ওজনের শিশুদের ডায়েটে প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাটের পরিমাণ বাড়ানো অত্যন্ত জরুরি। শাকসব্জি, ডিম, মাছ, ডাল ও শিমজাতীয় খাবার নিয়মিত খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এরফলে শিশুর শরীরে প্রয়োজনীয় পুষ্টি পর্যাপ্ত পরিমাণে যাবে। ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিন শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকবে। ভালভাবে হজমও করা যাবে।

চিকিৎসক ও পুষ্টিবিদরা বলে থাকেন, একই ধরনের খাবার বারবার না দিয়ে শিশুদের জন্য খাবারে বৈচিত্র আনা প্রয়োজন। পালংশাক দিয়ে রুটি বা পরটা বানিয়ে দেওয়া যেতে পারে। বিভিন্ন ধরনের সবজি দিয়ে স্কুইজি তৈরি করলে শিশুদের পুষ্টিগুণ বজায় থাকে। বিভিন্ন ধরনের খাবার শিশুদের দিলে শিশুরা খেতেও আগ্রহী হয়। শিশুদের খাবার শুধু স্বাস্থ্যকর হলেই হবে না, দেখতে ও স্বাদে আকর্ষণীয় হওয়াও জরুরি।

পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপাশি খেয়াল রাখতে হবে জাঙ্ক ফুড যেন শিশু না খায়। মিষ্টি পানীয় এবং অতিরিক্ত তেলে ভাজা খাবার এড়িয়ে চলতে হবে। নিয়মিত শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং সময়মতো খাবার খাওয়ার অভ্যাস তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদের মতে, শিশুদের খাদ্যাভ্যাসে ছোট পরিবর্তনই ভবিষ্যতে বড় স্বাস্থ্যসমস্যা প্রতিরোধে সাহায্য করতে পারে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের