নবরাত্রির সময় ঋতুস্রাব! কী করবেন জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: নবরাত্রি হল নয় দিনব্যাপী একটি উৎসব। চলতি বছর ২২ সেপ্টেম্বর শারদীয়া নবরাত্রি উৎসব শুরু হয়েছে, চলবে ১ অক্টোবর পর্যন্ত। এই সময়ে মহামায়ার ভক্তরা নয় দিনের উপবাস পালন করেন। নয় দিন ধরে একটি ঘট স্থাপন করা হয়। জ্বালানো হয় অখণ্ড প্রদীপ। কেউ কেউ নিয়মিত সকাল ও সন্ধ্যার দিকে প্রার্থনাও করেন।

নবরাত্রি পুরুষ ও মহিলা, উভয়েই পালন করতে পারেন। নারীরা নবরাত্রি সম্পর্কে অধিক উৎসাহী। কিন্তু যদি এই নয় দিনের মধ্যে তাদের মাসিক হয়, তাহলে কী করবেন? অনেকেই ভাবেন ঋতুস্রাব হয়ে গেলে, কী হবে! আর মাতৃ আরাধনা করা যাবে না। ৯ দিন ধরে যে উপবাস ও উপাসনা করবেন বলে ভেবেছিলেন তা বোধহয় আর হবে না। এমন হলে কী করবেন? যদি আপনি এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন, তাহলে চিন্তার কোনও কারণ নেই। শাস্ত্রে এই ধরনের পরিস্থিতির জন্য নির্দিষ্ট নিয়মের কথাও বলা হয়েছে, যা অনুসরণ করে আপনি আপনার পুজোর পূর্ণ সুফল পেতে পারেন।

ঐতিহ্যগতভাবে, এখনও অনেকে ধর্মীয় উদ্দেশ্যে ঋতুস্রাবকে অপবিত্র ও অশুচি মনে করেন। কিন্তু শাস্ত্র কী বলছে? গরুড় পুরাণ এবং যাজ্ঞবল্ক্য স্মৃতিতেও উল্লেখ আছে যে ঋতুস্রাবের সময় একজন মহিলার বিশ্রাম নেওয়া উচিত এবং সরাসরি ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত নয়।
শাস্ত্র অনুসারে, এই সময়কালে মন্দির বা যজ্ঞের আচার-অনুষ্ঠানে (যেমন যজ্ঞ করা, মূর্তি স্পর্শ করা, পুজোর উপকরণ প্রদান করা) সরাসরি অংশগ্রহণ নিষিদ্ধ বলে বিবেচিত হয়।
তবে, কোথাও বলা নেই যে একজন মহিলা ঋতুস্রাবের সময় মানসিকভাবে দেব-দেবীদের স্মরণ করতে পারবেন না। শাস্ত্রে মানসিক জপ, ধ্যান, প্রার্থনা এবং স্তব পাঠ নিষিদ্ধ নয়। তবে মন যদি চায়, অবশ্যই পুজো করবেন। কারণ দেবী মহামায়া নিজেও একজন নারী।  

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের