সম্পর্কে নিরাপত্তার অভাব, কী করবেন?

এমন অবস্থায় নিশ্চয়ই ভাবছেন, কোন উপায়ে সম্পর্ক সুন্দর হবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, ভালোবাসায় ভালোবাসা বেঁধে যে রাখে সেই পৃথিবীর সবথেকে বেশি সুখী। বিপদে পড়লে ভালবাসার মানুষটি আগলে রাখবে এটাই সবাই চায়। যে কোনও সম্পর্কেই এই নিরাপত্তার বোধটা থাকা খুব জরুরি। তবে বিপদে পড়লে ভালোবাসার মানুষটিই যখন সবার আগে হাত ছেড়ে যায়, তখনই মানুষ চেনা যায়। আর ভালোবাসা তখন ঘৃণায় পরিণত হয়। আসলে সম্পর্কে ফাটল ধরাতে পারে নিরাপত্তার অভাব। এমন অবস্থায় নিশ্চয়ই ভাবছেন, কোন উপায়ে সম্পর্ক সুন্দর হবে? 

প্রথমত, মন খুলে সঙ্গীর সঙ্গে কথা বলুন। নির্দ্বিধায় মনের কথা ভাগ করে নিন। অনেক সময়ে সম্পর্কে থাকাকালীন একজন অন্যজনকে কিছু কথা আড়াল করার চেষ্টা করেন। তখনই সঙ্গী বিশ্বাসহীনতা, নিরপত্তার অভাবে ভুগতে থাকে। তখনই সম্পর্কে ফাটলের সৃষ্টি হয়। 

দ্বিতীয়ত, সঙ্গীকে কথা বলতে দিন। তিনি যদি কোনও সমস্যায় থাকেন, তার মন বোঝার চেষ্টা করুন। তিনি কী চাইছেন বুঝে তাঁর পাশে দাঁড়ান। তাঁকে মানসিক সমর্থন দিন। তিনি যদি নিজের কাজ নিয়ে চিন্তায় থাকেন তাহলে তাঁকে ভুলভাল অযৌক্তিক কথা না বলে মানসিক শান্তি দিন। 

তৃতীয়ত, সব সম্পর্কের ভিত হল বিশ্বাস। তা এক বার নড়ে গেলেই নিরাপত্তার অভাব তৈরি হয়। তাই সম্পর্কে থাকাকালীন সবসময় একে অপরকে সত্যি কথা বলুন। 

চতুর্থত, সমস্ত সম্পর্কেই নিজস্ব একটি স্বাধীনতার জায়গা আছে। সেই পরিসরে একে অপরকে ঢুকতে দিলে, নজরদারি চালালে সম্পর্কে খুব তাড়াতাড়ি ফাটলের সৃষ্টি হতে পারে। যেমন ধরুন, অফিস থেকে বেরিয়ে সঙ্গী যদি বারবার ফোন করে আপনি কোথায় জানতে চায়, তাহলে স্বাভাবিকভাবেই বিরক্ত হতে পারেন, সেই সময়টা সহকর্মীদের সঙ্গে সময় কাটান। 

আর পঞ্চমত, ভালবাসার মানুষ সুখের পাশাপাশি দুঃখের দিনেও থাকবে, কোনও অবস্থাতেই ছেড়ে যাবে না, এই ভাবনাই সম্পর্ককে মজবুত করে তোলে। তাই কাছের মানুষের সবসময় পাশে থাকার চেষ্টা করুন। এবং একে অপরের নির্ভরযোগ্য হয়ে উঠুন। 

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা