আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফ্যাটি লিভার কমাতে যা যা করণীয়….

নিজস্ব প্রতিনিধি: আজকাল অনেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভোগেন। এর কারণ অবশ্যই কয়েকটা খারাপ খাদ্যাভাস. অস্বাস্থ্যকর খাবার, অতিরিক্ত ফাস্টফুড বা ভাজাভুজি খাওয়ার জন্যে এই রোগের বেশি সমস্যা দেখা যায়। যেকোনও বয়সে এ সমস্যা দেখা যায়। তবে ফ্যাটি লিভার হলে অবশ্যই কিছু সাবধানতা মেনে চলুন। সেগুলি হল…..

পালংশাক: পালংশাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি ও ভিটামিন ই রয়েছে, যা লিভার ঠিক রাখতে সহায়তা করে। যারা এই সমস্যায় ভুগছেন তারা পালংশাকের তরকারী, পালংশাকের স্যুপ খেতে পারেন।

পেঁপে : পেঁপেতে থাকা প্যাপাইন হজমের জন্য খুবই উপকারী। প্রোটিন ভাঙতে সাহায্য করে। তাই ফ্যাটি লিভারের সমস্যা থাকলে নিয়মিত পেঁপে খান।

হলুদ : হলুদে শরীরের জন্য ভীষণ উপকারী। তাতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। এ ছাড়াও এতে কারকিউমিন উপাদান থাকায় লিভার সুস্থ সতেজ থাকে। লিভারে মেদ জমতে দেয় না। তাই খালি পেটে কাঁচা হলুদ খান।

আদা : আদায় জিন্জেরোল নামের একটি অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে, যা লিভারের টক্সিন দূর করে। তাই আদা চা বা কাঁচা আদা কুচি খেতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

মে মাসে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, ভ্রমণের আগে সম্পূর্ণ তালিকা দেখে নিন

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ